ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আসন্ন টি২০ বিশ্বকাপে ফেভারিট দলের নাম জানালেন ইমাদ ওয়াসিম
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের আসরে অনেকেই ফেবারিট দল হিসেবে মেনে নিয়েছে পাকিস্তানকে। চেনা কন্ডিশনে প্রতিপক্ষকে ঘায়েল করার মোক্ষম অস্ত্র হিসেবে কাজ করবে দলটির সাম্প্রতিক সময়ের ফর্মও।
এদিকে ২০০৯ সালের পর আর কোনো টি-২০ শিরোপা জিততে না পারা পাকিস্তান দলকে এবাররে আসরে ফেবারিট হিসেবেই দেখছেন দলটির ক্রিকেটার ইমাদ ওয়াসিম। নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করলে ভালো কিছু হবার প্রত্যাশার কথা ভেসে আসে তার কণ্ঠে।
এই অলরাউন্ডার বলেন, ‘’আরব আমিরাতের কন্ডিশন আমাদের ঘরের মাঠের মতো হবে। অনেকদিন আমরা এখানে খেলছি। এ জন্যই এবারের আসরে আমরা অন্যতম ফেভারিট। আমদের কিছু দক্ষ খেলোয়াড় আছে, যারা আমাদের চ্যাম্পিয়নের কাছাকাছি নিয়ে যেতে পারে। আমরা আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করব।’’
বিশ্বকাপকে কেন্দ্র করে সবগুলো দলই নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে খেলছে দ্বিপাক্ষিক সিরিজ। যেখানে ব্যতিক্রম নয় পাকিস্তান দলও। নিজেদের প্রস্তুতির শতভাগ সেরে নিতে তারা আয়োজন করেছে একাধিক সিরিজ। যেখানে আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মত দলের বিপক্ষে সিরিজ খেলবে তারা।
ইমাদ ওয়াসিমের মতে বিশ্বকাপের আগে এই সিরিজগুলোতে ভালো করতে পারলে বিশ্বকাপে বাড়তি আত্মবিশ্বাস পাবে দল। তিনি আরও বলেন, ‘’বিশ্বকাপের আগে আমাদের দুই-তিনটি ভালো সিরিজ আছে। আমাদের লক্ষ্য থাকবে সেগুলো জেতা। জয়ের ধারাবাহিকতায় থাকলে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারব।‘’
উল্লেখ্য, আসন্ন টি-২০ বিশ্বকাপে ‘গ্রুপ-২’ এ রয়েছে পাকিস্তান দল। যেখানে তারা মোকাবেলা করবে ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম পর্ব থেকে উঠে আসা দুটি দলের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)