ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ক্ষমা চাইলেন প্রোটিয়া হেড কোচ বাউচার
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বর্তমান কোচ খেলোয়াড়ি জীবনে কৃষ্ণাঙ্গ সতীর্থদের উদ্দেশে বর্ণবাদী গান গাইতেন এবং তাদের আপত্তিকর ডাকনাম দিতেন বলে অভিযোগ করেছেন পল অ্যাডামসহ তার কয়েকজন সতীর্থ।
পল অ্যাডামস এসজেএনকে দেয়া সাক্ষ্যতে দাবি করেছেন, বাউচারসহ বেশ কয়েকজন সতীর্থ গানের মাধ্যমে তাকে বর্ণবাদী গালাগাল করতেন। এমনকি কৃষ্ণাঙ্গদের আলাদা ডাকনামও দিতেন তারা।
যদিও বাউচার জানিয়েছেন, তিনি কখনও অ্যাডামসকে উদ্দেশ্য করে বর্ণবাদী ডাকনাম ব্যবহার করেননি। তবে খেলোয়াড়ি জীবনে তার আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল, এখন উপলব্ধি করতে পারছেন প্রোটিয়া কোচ।
তিনি হলফনামায় লিখেছেন, ‘আমাকে যার জন্য দায়ী করা হয়েছে, যে কোনো ইচ্ছা বা অনিচ্ছাকৃত আপত্তিকর আচরণের জন্য আমি সরলচিত্তে ক্ষমা প্রার্থনা করছি।’
‘আমরা, আমাদের দল, কোচিং স্টাফ, নির্বাচক এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ওই সময়টায় আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। এমন একটি পরিবেশ থাকা দরকার ছিল, যেখানে সকল সদস্য তাদের কথা বলতে পারে। যেখানে অনুমতি না নিয়েও স্পষ্টভাবে সব বলা যেতো।’
‘দূরদর্শিতা ও পরিপক্কতায় এখন আমি বুঝতে পারছি, তরুণ অবস্থায় এমন কিছু করে ফেলেছি বা বলেছি, যা আমার সতীর্থদের বিরক্ত করতো। এজন্য আমি আন্তরিকভাবে এবং নিঃশর্ত ক্ষমা চাই।’
দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান বাউচার ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তার নামের পাশে ১৪৭ টেস্ট, ২৯৫ ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)