ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিউজিল্যান্ড সিরিজে ওপেনিং পজিশনের জন্য ২ ক্রিকেটারের নাম জানালেন আশরাফুল
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টাইগারদের পারফরম্যান্স ছিলো আশা জাগানিয়া। অজিদের ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে টাইগাররা রয়েছে দুর্দান্ত ফর্মে। তবে দল ভালো করলেও দলের ওপেনিং পজিশনে ঘাটতি দেখা গিয়েছিলো চরম পর্যায়ে। গত জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য সরকার অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন ব্যর্থতায় মোড়ানো।
অস্ট্রেলিয়া সিরিজে অবশ্য বিকল্প কোনো ওপেনার না থাকায় টিম ম্যানেজমেন্ট নাইম শেখের সাথে সৌম্যকে নামাতেই বাধ্য হয়েছিলো। কিন্তু নিউজিল্যান্ড সিরিজের দলে লিটন দাস ফেরায় সৌম্যকে দেখা যেতে পারে মিডল অর্ডারে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন নিউজিল্যান্ড সিরিজে ওপেনার হিসেবে নাইম শেখের সাথে তিনি দেখতে চান লিটন দাসকেই। প্রথমে অন্তত দুই ম্যাচে লিটন-নাইমকে দিয়ে পরীক্ষা করার পর কেউ সুবিধা করতে না পারলে সৌম্যকে আবারও পরখ করার পরামর্শ দেন তিনি।
আশরাফুলের ভাষ্য, ‘’আমার খেলার অভিজ্ঞতা থেকে যা মনে হয় শুরুতেই প্রথম দুই ম্যাচে নাঈম শেখের সাথে ওপেনিংয়ে লিটন দাসকে দেখতে চাই! যেহেতু তিনি (লিটন দাস) জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না। সৌম্য সরকারকে প্রথম দুই ম্যাচে ব্রেক দেওয়াই আমি মনে করি। প্রথম দুই ম্যাচে ওপেনিং থেকে যদি দুই ওপেনার নাঈম শেখ এবং লিটন দাসের মধ্য থেকে কেউ ব্যর্থ হয় তাহলে সেখানে আমি সৌম্য সরকারকে দেখতে চাই।‘’
দলে তিনজন ওপেনার আছে বলে প্রত্যেককে খেলাতেই হবে এমনটার পক্ষপাতি নন আশরাফুল। প্রয়োজনে একজনকে বিশ্রামে রাখার কথাও জানিয়েছেন তিনি। সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘’আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে যেহেতু দলে তিনজন ওপেনার আছে তাদের সবাইকেই খেলাতে হবে এমন নয়। তাদের দলে নেয়া হয়েছে ওপেনার হিসেবে। তারা দুইজন খেলবেন এবং একজন বিশ্রামে থাকবেন। যদি কেউ ব্যর্থ হয় তাহলে তার জায়গায় আরেকজন ঢুকবেন। এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমার কাছে মনে হয় আমাদের ক্রিকেট এগোবে।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল