ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার জন্য দারুন বুদ্ধি আটলেন সাকিব
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যেই এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশে তাদের সেরা দল ঘোষণা করলেও নিউজিল্যান্ড ঘোষণা করেছে দ্বিতীয় সারির দল।
যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা কোন ক্রিকেটার থাকবেনা বাংলাদেশ সফরে। তবে এটি নিয়ে মোটেও ভাবতে চান না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল দেখে সাকিব হতাশ হলেও নিউজিল্যান্ডকে ছেড়ে কথা বলতে চান না তিনি।
দেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, “একটু হতাশাজনক তো বটেই। তবে এটাতে আমাদের কিছু করার নেই। এটা ওদের বোর্ডের ব্যাপার, ওদের খেলোয়াড়দের ব্যাপার”। তবে নিউজিল্যান্ডের এই দলের বিপক্ষে ভালো খেলতে চান সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার মতো তাদের বিপক্ষে সিরিজ জিততে চান তিনি। সেই সাথে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করতে চান সাকিব আল হাসান। “আমরা জানি, আমরা নিউজিল্যান্ডের সঙ্গেই খেলতে যাচ্ছি। ওদের বিপক্ষে যতটা ভালো খেলা যায় খেলব। দিন শেষে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের।
কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলোয়াড়ের খেলা হচ্ছে না”। “রেকর্ডে এটা লেখা থাকবে না যে আমরা নিউজিল্যান্ডের এমন একটা দলকে হারিয়েছি, যেখানে বিশ্বকাপের একজন খেলোয়াড়ও ছিল না। এখানে দলটাই গুরুত্বপূর্ণ, খেলোয়াড় নয়। তা ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কখনো টি-টোয়েন্টি জিতিনি। একটা বাড়তি অনুপ্রেরণাও তাই থাকবে”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল