ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রশিদ খানদের ক্রিকেট বোর্ডে নিয়ে নতুন খবর
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইটের মাধ্যমে জানানো হয়, ‘সাবেক এবিসি চেয়ারম্যান আজিজউল্লাহ ফজলিকেই আবার কার্যকরী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। আফগানিস্তান দলের আসন্ন প্রতিযোগিতার সব দায়িত্ব তিনিই পালন করবেন।’ ফজলির কাঁধে অবশ্য এবারই প্রথম দায়িত্ব এসে পড়েনি। এর আগে ২০১৮-র সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত এবিসির চেয়ারম্যান পদে ছিলেন তিনি।
সংকটাপন্ন পরিস্থিতির শুরুর দিকে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভরসার বাণী শুনিয়েছিলেন আফগান ক্রিকেট বোর্ড প্রধান কার্যনির্বাহী হামিদ শিনওয়ারি। তিনি আশা করেছিলেন, তালেবানরা আফগান ক্রিকেটের কোনো ক্ষতি করবে না। কারণ হিসেবে তিনি জানান, তালেবানরা ক্রিকেট ভালবাসে এবং এই খেলাকে সমর্থন করে।
তবে এর কিছুদিন পরেই বোর্ডের সদর দপ্তরে ঢুকে পড়েছিল তালেবানরা। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই ছবিতে দেখা গিয়েছিল, তাদের সঙ্গে রয়েছে আগ্নেয়াস্ত্র। দলটি বসে আছে আফগান বোর্ডের প্রধান আসনে। দেশটির সাবেক ক্রিকেটার আবদুল্লা মাজারিও ছিলেন এই দলে। ফলে শঙ্কা করা হচ্ছিল দেশটার ক্রিকেট বুঝি যাচ্ছে গোল্লায়।
এরপর অবশ্য একটা সভা হয়েছে দুই পক্ষের মধ্যে। যার পরই নেওয়া হয় এই সিদ্ধান্ত। ফারহান ইউসুফজাইকে সরিয়ে চেয়ারম্যানের পদে বসেন ফজলি।
তবে দেশটির ক্রিকেটের সামনে এখন বড় চ্যালেঞ্জ। সামনেই পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ রয়েছে রশিদ খানদের। বিমান সেবা বন্ধ আফগানিস্তানের। এ অবস্থায় রশিদরা লঙ্কায় পৌঁছবেন কী করে, তা নিয়েই আছে ধোঁয়াশা। ফলে এক্ষেত্রে গোটা বিষয়টা সামলানো বড় চ্যালেঞ্জ ফজলির সামনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)