ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানা ৪ সিরিজে সেঞ্চুরি করে পূজারার রেকর্ড ভাঙ্গলেন ফাওয়াদ
২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফাওয়াদের টেস্ট অভিষেক হয়েছিল। প্রথম ইনিংসে করেন ১৬ রান। দ্বিতীয় ইনিংসেই খেলেছিলেন ১৬৮ রানের ইনিংস খেলেন ফাওয়াদ। পরের দুইটি ম্যাচের চার ইনিংসে করেন যথাক্রমে ১৬, ১৬, ২৯ ও ৫ রান। তারপরে স্কোয়াড থেকে সেই যে বাদ পড়েন আর সুযোগই পাচ্ছিলেন না।
অবশেষে ১১ বছর পরে ২০২০ সালে আবার সুযোগ পান এই বাঁহাতি ব্যাটসম্যান। শুরুতেই আবার হতাশ করেন। প্রত্যাবর্তনের ইনিংসে ০ রানে আউট হন। পরের তিন ইনিংস করেন যথাক্রমে ২১, অপরাজিত ০ ও ৯ রান। তবে এবার তার ওপর ভরসা রাখে দল এবং সেই ভরসার প্রতিদানও এখন দিচ্ছেন ফাওয়াদ।
দীর্ঘদিন পরে দলে ফিরে তৃতীয় অর্থাৎ ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে আবার সেঞ্চুরি পেয়ে যান ফাওয়াদ। নিউজিল্যান্ড সফরে খেলেন ১০২ রানের ইনিংস। পরের দুই সিরিজেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন যথাক্রমে ১০৯ ও ১৪০ রানের ইনিংস। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করলেন অপরাজিত ১২৪ রান। অর্থাৎ টানা ৪টি টেস্ট সিরিজে সেঞ্চুরি হাঁকালেন ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ইনিংস বিবেচনায় এশিয়ান ক্রিকেটারদের মধ্যে দ্রুততম টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় শীর্ষে বসেছেন ফাওয়াদ। পাঁচটি সেঞ্চুরি হাঁকাতে তিনি খেললেন ২২টি ইনিংস। এতদিন এই রেকর্ড ছিল পূজারার, তিনি ২৪ ইনিংসে প্রথম পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পূজারার আগে দুই ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও সুনীল গাভাস্কার ২৫ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংস খেলে ২২ ইনিংসে ফাওয়াদের মোট সংগ্রহ ৮৯৫ রান। ব্যাটিং গড় ৪৭.১১। রেকর্ড গড়ার ইনিংসে ফাওয়াদ ২১৩ বলে ১২৪ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ১৭টি চার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল