ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া: সাকিব-তামিমের সতীর্থ নিপুর অভিষেক পর্তুগাল জাতীয় দলে
জানা গেছে, বাংলাদেশ দলের বর্তমান সময়ের সেরা তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তামিম ইকবালের এক সময়ের সতীর্থ ছিলেন নিপু। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলার স্বপ্ন নিয়ে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন তিনি।
স্বপ্নপূরণে কঠোর পরিশ্রম করতেন। বিকেএসপিতে তার দক্ষতায় মুগ্ধ হন নির্বাচকরাও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, ১৯, ২৩ দলের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলের জন্য নির্বাচিত হন নিপু।
অস্ট্রেলিয়ার ডারউইন প্রিমিয়ার লিগেও খেলেছেন সিরাজউল্লাহ খাদিম নিপু। সেসময় একজন বিদেশি খেলোয়াড় হিসেবে অসাধারণ পারফরম্যান্স করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের মুগ্ধ করেছিলেন নিপু।
২০০৬ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন নিপু। বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপির) স্কোয়াডের সাবেক কোচ শন উইলিয়ামসের প্রত্যাশা ছিল বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সেরা অলরাউন্ডার হবেন সিরাজুল্লাহ নিপু। উইলিয়ামসই এই তরুণকে ২০০৭ সালে ডারউইন লিগে খেলতে পাঠান।
ঘরোয়া ক্রিকেটেও নজরকাড়া পারফরম্যান্স ছিল নিপুর। ২০০৫ সালে সিলেট বিভাগের হয়ে খেলে প্রথম শ্রেণিতে অভিষেক ঘটে সিরাজউল্লাহ নিপুর। তিনি সেসময়ে দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
নিপু ১৭ বছর বয়সে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন এবং পরবর্তীতে অনেক আত্মবিশ্বাসের সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগের বিভিন্ন দলের হয়ে খেলেছিলেন।
২০০৯ সালে হবিগঞ্জে খেলতে গিয়ে বাম চোখে আঘাত পান তিনি। যে কারণে ২২ গজ থেকে বেশ কিছুদিনের জন্য ছিটকে পড়েন।
পর্তুগালের বর্ণিল কর্মজীবনের সঙ্গে নেশার মতো শরীরে মিশে যাওয়া ক্রিকেটকে আগলে রেখেছেন সিলেটের হবিগঞ্জের এ যুবক। কাজের ফাঁকে সময় বের করে খেলাটাকে চালিয়ে নিয়ে গেছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হতে না পারলেও পর্তুগালে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন। এ অর্জন বাংলাদেশের জন্য তথা ক্রিকেটপাগল বাংলাদেশিদের জন্য গর্বেরই বটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)