ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তালেবানের ভয়ে পাকিস্তানেও সিরিজ খেলতে যেতে চাইছে না ২ দেশ
আফগানিস্তানের ক্রিকেটে বরং আরও উন্নতি আনতে সচেষ্ট হবেন তারা। এর পরও শঙ্কা কাটছেই না। এমনকি তালেবানের ভয়ে শুধু আফগানিস্তান নয়, পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে সিরিজ খেলতেও যেতে চাচ্ছে না নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দল। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে শ্রীলংকায় আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা পাকিস্তানের।
এর পর দেশে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাবর আজমদের। ওই সিরিজ শুরু হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর থেকে। সিরিজ নিয়ে নিউজিল্যান্ডের এক সংবাদমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতির কারণে পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খেলোয়াড়রা শঙ্কায় থাকায় সফর অনিশ্চিত।
প্রতিবেদনে বলা হয়, কিউইদের নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকেসন এ মাসের শেষ দিকে পাকিস্তানে যাবেন নিরাপত্তা পরিস্থিতি দেখতে। তিনি সবুজ সংকেত দিলেই সিরিজ মাঠে গড়াতে পারে। এদিকে অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের পুরুষ ও নারী দুই ক্রিকেট দলেরই।
তাই রেগ ডিকেসনের সবুজ সংকেতের দিকে তাকিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি)। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরো বেড়েছে বলে মনে করে ইসিবি।
যে কারণে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রেগ ডিকেসনের মূল্যায়নপত্র পরখ করবেন তারা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে দাবি করা হচ্ছে— আঞ্চলিক রাজনীতিতে কোনো পরিস্থিতির উদ্ভব ঘটলে তার সঙ্গে এই সফর কিংবা সূচির কোনো সম্পর্ক নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)