ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশে অস্ট্রেলিয়ার অবস্থা দেখে ভিন্ন পরিকল্পনা করছে নিউজিল্যান্ড
এক তরুণ দল নিয়েই বাংলাদেশে আসবেন টম ল্যাথাম। এই দলে আছেন ২০১৬ সালে বাংলাদেশে অনূর্ধ্ব বিশ্বকাপ খেলা রাচিন রবীন্দ্রসহ একাধিক খেলোয়াড়। নিউজিল্যান্ডের তুলনায় বাংলাদেশের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন, তাই কিউইরা সতর্ক আগে থেকেই।
যুবদলের পক্ষে বাংলাদেশ সফর করা রবীন্দ্র বাংলাদেশের উইকেট সম্পর্কে ভালোই জানেন। বাংলাদেশের আবহাওয়া ও খাদ্যাভাস সম্পর্কেও ধারণা আছে তার। যুবদলের সফরে অর্জন করা সেই অভিজ্ঞা এবার নিংড়ে দিতে চান তিনি।
বাংলাদেশ সফর সম্পর্কে রবীন্দ্র বলেন, ‘সে এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমরা আগে সংযুক্ত আরব আমিরাতেও খেলেছি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অনেক ভিন্ন ছিল। সেখানের উইকেটে বল টার্ন করে, মন্থর উইকেট হয় এবং সত্যি বলতে আমরা নিজেদের খুব একটা মেলে ধরতে পারি না। এসব আমাকে অনেক কিছু শিখিয়েছিল এবং এই অভিজ্ঞতা আমাকে এবার সহায়তা করবে, এমনকি আবহাওয়া কেমন হবে ও কেমন খাবার খেতে পারব এসবও।
এই মাসের প্রথম সপ্তাহেই টাইগারদের কাছে ধরাশয়ী হয়েছে অস্ট্রেলিয়া। মিরপুরের মন্থর উইকেটে রান তুলতে নাভিশ্বাস উঠেছে অজিদের। তারা সিরিজও হারে ৪-১ ব্যবধানে। অস্ট্রেলিয়ার সেই শিক্ষা দেখেই প্রথম থেকেই সতর্ক হচ্ছে নিউজিল্যান্ড।
রবীন্দ্র বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ দেখে বুঝেছি সেখানে টি-টোয়েন্টি সংস্করণে বিপরীত চিত্র দেখা যাবে। হয়তো ১৩০ থেকে ১৪০ রান হবে গড় স্কোর। অর্থাৎ সেখানে ভালো করতে হলে আমাদের ভিন্ন পরিকল্পনা করতে হবে। তবে ওই ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়া ও কিছু শিখতে পারা রোমাঞ্চকর হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)