ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
‘৪ দিনের মধ্যে’ দেশ ছাড়বে আফগান দল
আফগান অনুর্ধ্ব -১৯ দলের বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা জেগেছিল। কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, নিজস্ব গতিতেই চলছে আফগানিস্তানের ক্রিকেট। কাবুলেই অনুশীলন করেছে আফগান জাতীয় দলের ক্রিকেটাররা ইতোমধ্যে শ্রীলংকার সাবেক ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এবার পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তার সুতো ছিড়ে দিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। জানালেন, আগামী ৪ দিনের মধ্যে শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে দল। হামিদ শিনওয়ারি ইএসপিএনক্রিকইনফোকে বৃহস্পতিবার বলেন, ‘ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছু ভালোভাবেই চলছে।
আমরা বোর্ডে (এসিবি) যাচ্ছি। শ্রীলংকায় পাকিস্তান সিরিজের জন্য ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে। এই সফর নিশ্চিত হতে চলেছে। যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কায় দল পাঠাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটু সমস্যা রয়েছে যদিও। কারণ আফগানিস্তানে হঠাৎ এই পরিবর্তিত পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ এখন।
চালু হলেই আমরা যত দ্রুত সম্ভব ক্রিকেটার নিয়ে উড়াল দেব আমরা। আমরা আশা করছি, আগামী চার দিনের মধ্যে দল দেশ ছাড়বে। শ্রীলংকা ক্রিকেট ও পিসিবিকে আমরা সবকিছু জানিয়েছি এবং তারাও প্রস্তুত। আমাদের সিরিজটি আয়োজন করার জন্য এসএলসির প্রতি আমরা কৃতজ্ঞ। কাবুলে ছেলেরা একসঙ্গে আছে এবং তারা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
আগামী ৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা আফগানিস্তান-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কায় পৌঁছে দুই দলকেই থাকতে হবে তিন দিনের আইসোলেশনে। এদিকে জ্যামাইকায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে পাকিস্তান। ম্যাচ শেষেই শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে বাবর আজমের দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)