ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রশিদ খানের ১টি কথায় তোলপাড় ক্রিকেট বিশ্ব
আফগান লেগ স্পিনার জানিয়েছেন, তালেবানরা ক্রিকেট ভালোবাসেন, তাই আফগানিস্তানের ক্রিকেটে কোনো অশনিসংকেতও দেখছেন না।
অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে রশিদ বলেন, ‘তালেবানদের কারণে ক্রিকেটের ওপর খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না।
দেশের সবাই ক্রিকেটকে ভালোবাসে। ক্রিকেট তারা পছন্দ করে, ক্রিকেটারদের পাশে থাকে। এটা দারুণ।’
দ্য হান্ড্রেডে খেলতে রশিদের বর্তমান অবস্থান ইংল্যান্ডে। দ্য হান্ড্রেডে খেলা চলাকালে আফগানিস্তানে থাকা পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
তালেবানরা দেশ দখলের পর রশিদের ট্রেডমার্ক উইকেট উদযাপনও উধাও হয়ে গিয়েছিল।
তবে সাম্প্রতিক একাধিক সাক্ষাৎকারে তালেবান নেতারা জানিয়েছেন, ক্রিকেট নিয়ে তাদের কোনো সমস্যা নেই।
বরং তালেবানরাই আফগান মাটিতে ক্রিকেট এনেছিল দাবি করে ক্রিকেটের মান সমুন্নত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
রশিদকে স্বস্তি দিয়েছে এসব সাক্ষাৎকারই। তালেবানরা ক্রিকেট নিয়ে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করে তাই সুর বদলাতে বাধ্য হলেন রশিদ।
তিনি বলেন, ‘গত কয়েকদিন তালেবানদের কিছু সাক্ষাৎকার দেখেছি। খেলা নিয়ে তারা কথা বলেছেন, জানিয়েছেন তাদের কোনো সমস্যা নেই।
তারা খেলোয়াড়দের বিশ্বজুড়ে খেলতে দেখতে পছন্দ করেন, ক্রিকেটকে ভালোবাসেন। এই মুহূর্তে ক্রিকেটে তালেবানরা কোনো সমস্যা দেখছেন না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)