ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্যাঙ্গালোরে খেলবেন শ্রীলঙ্কার ‘২’ ও সিঙ্গাপুরের ‘১’ ক্রিকেটার
২০২১ সালের আইপিএল শুরু হয়েছিল এপ্রিল মাসে। কিন্তু করোনাভাইরাসের আক্রমণে মে মাসের প্রথম সপ্তাহেই তা বন্ধ হয়ে যায়। স্থগিতাংশ আবার মাঠে গড়াবে সেপ্টেম্বর মাসে। তবে এবার আর ভারতে নয়, ২০২০ সালের মতো আবার সংযুক্ত আরব আমিরাতে হবে আসরের বাকি অংশ।
এই দ্বিতীয় অংশ থেকে সরে দাঁড়াচ্ছেন অনেক ক্রিকেটারই। ফলে বিকল্পের দিকে ছুটতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই অস্ট্রেলিয়ান ও এক কিউই ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিয়েছেন আইপিএলের দ্বিতীয় অংশ থেকে।
তারা হলেন অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, অজি অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস ও কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। জাম্পার বদলে লঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গা, স্যামসের বদলে আরেক লঙ্কান ক্রিকেটার চামিরা এবং অ্যালেনের বদলে সিঙ্গাপুর জাতীয় দলের ক্রিকেটার ডেভিডকে দলে নিয়েছে ব্যাঙ্গালোর।
ডেভিড একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার। তার বাবার জন্ম অস্ট্রেলিয়াতে হলেও সিঙ্গাপুরের জাতীয় দলের পক্ষে ক্রিকেট খেলার জন্য তিনি সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন। ডেভিডের জন্ম সিঙ্গাপুরেই। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে এই অলরাউন্ডারের।
২৫ বছর বয়সী ডেভিড বিগ ব্যাশ লিগে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত পার্থ স্কোচার্সে খেলেছেন এবং তারপরে তিনি যোগ দেন হোবার্ট হ্যারিকেনে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি বছরের আসরেই লাহোর কালান্দার্সের পক্ষে খেলেছেন এই ডানহাতি ক্রিকেটার।
চলতি বছরই প্রথমবারের মতো সারে কাউন্টি ক্রিকেট ক্লাবে ডাক পান তিনি। এই বছরেই আরেকটি সৌভাগ্য হিসেবে আইপিএলেও দল পেলেন ডেভিড। নেদারল্যান্ডসের এক টুর্নামেন্টে ভালো খেলে কাউন্টি দলের নজর কাড়েন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল