ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মাঠ থেকে চুরি হলো রোলার দোষ চাপলো ভারতীয় ক্রিকেটারের উপর
এই ঘটনাটি ঘটেছে ভারতীয় জম্মু এন্ড কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে। পারভেজ রসুলের ওপর চুরির দায় চাপিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশনটি। এমনকি চুরি যাওয়া পিচ রোলার ফেরত দেওয়ার জন্য পারভেজকে নোটিশ পাঠিয়েছে জম্মু এন্ড কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন।
তবে এই চুরির অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখান করেছেন পারভেজ। ক্রিকেট অ্যাসোসিয়েশনের নোটিশের জবাবে চুরির অভিযোগ অস্বীকার করে পারভেজ উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সাথে এ কেমন ব্যবহার।
তবে জম্মু এন্ড কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের বক্তব্যে অটল আছে। তারা পারভেজকে হুঁশিয়ারি দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পিচ রোলার ফেরত দেওয়া না হলে পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার।
ক্রিকেট অ্যাসোসিয়েশনটির কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অনিল গুপ্ত জানিয়েছেন, রেজিস্ট্রার খাতায় পিচ রোলার নেওয়ার স্থানে পারভেজের নাম আছে এবং সে কারণেই তারা পারভেজকে দোষী করেছেন।
এমন অভিযোগের উত্তরে পারভেজ বলেন, ‘আমি পারভেজ রসুল, ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল, দুলীপ ট্রফি, দেওধর ট্রফি, ভারত এ দল, বোর্ড প্রেসিডেন্ট একাদশ, ইরানি ট্রফি, গত ৬ বছর ধরে জম্মু ও কাশ্মীর দলের অধিনায়ক এবং জম্মু-কাশ্মীরের একমাত্র ক্রিকেটার হিসেবে দুই বার বিসিসিআই বেস্ট অলরাউন্ডার পুরস্কার জিতেছি। আজ আমি একটি চিঠি পেয়েছি, দুর্ভাগ্যজনকভাবে সেখানে বলা হয়েছে আমি পিচ রোলার নিয়ে রেখেছি।’
‘আমি আমার অবস্থান পরিষ্কার করছি, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে পিচ রোলারসহ কোনো প্রকার মেশিনারিই আমি নিইনি। আমি একজন ক্রিকেট খেলোয়াড়। যেই আন্তর্জাতিক ক্রিকেটার জম্মু এন্ড কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তার জানপ্রাণ উজাড় করে দিয়েছে তার সাথে এ কেমন ব্যবহার? আপনারা বিভিন্ন জেলায় মেশিনারি পাঠান, আমার কাছে না খুঁজে, তাদের কাছে খুঁজে দেখেন কোথায় আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)