ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তামিম-সাকিবের বিশ্ব রেকর্ড ভাঙলো বাবর-ফাওয়াদ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই রানে অর্থাৎ দলের স্কোর যখন ২ রান, তখন পরপর ৩ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। সেখান থেকে বাবর আজম এবং ফাওয়াদ আলম জুটি ১৫৮ রানের পার্টনারশিপ গড়ে। আর এটাই হয়ে যায় নতুন নজির। একই রানে ৩ উইকেট হারানোর পরেও সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির।
এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের তামিম ইকবাল এবং শাকিব আল হাসান গড়েছিলেন ১৫৫ রানের পার্টিনারশিপ। একই রানে ৩ উইকেট হারানের পরে, এটাই ছিল এত দিন সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির। এই তালিকায় এর পরে রয়েছেন পাকিস্তানেরই ফআর জামান এবং সরফরাজ আহমেদ। এই জুটি ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েছিল।
উল্লেখ এদিন জ্যামাইকায় টসে হেরে স্বাগতিকদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে প্রথম ৩.৪ ওভারেই ২ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ডানহাতি ওপেনার আবিদ আলি (১) ফেরেন রোচের বলে। এক ওভার বিরতি দিয়ে আবার আঘাত হানেন রোচ। এবার আজহার আলিকে ফেরান কোন রান তোলার আগেই।
পরের ওভারে আঘাত আরেক পেসার জেডেন সিলসের। আম্পায়ার আবেদনে সাড়া না দিলেও রিভিউ নিয়ে আরেক ওপেনার ইমরান বাটকে ফেরান এই পেসার। মাত্র ২ রানে ৩ উইকেট হারানোর পর শক্ত হাতে ইনিংসের হাল ধরেন অধিনায়ক বাবর ও অভিজ্ঞ ফাওয়াদ। চতুর্থ উইকেট জুটিটি একশ পেরিয়ে ছাড়িয়ে যায় দেড়শ রানের ঘরও।
কিন্তু তখনই আসে বাধা। দীর্ঘক্ষণ ধরে খেলতে খেলতে ক্র্যাম্প করে বসেন ফাওয়াদ। যার ফলে দলীয় ১৬০ রানের মাথায় আহত অবসর হয়ে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। তখন তার নামের পাশে ১৪৯ বলে ১১ চারের মারে ৭৬ রানের ইনিংস।
অভিজ্ঞ সঙ্গীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের পর বেশিক্ষণ টিকতে পারেননি বাবর। ইনিংসের ৬১তম ওভারে দলীয় ১৬৮ রানের মাথায় রোচের বলে ধরা পড়েন দ্বিতীয় স্লিপে থাকা জেসন হোল্ডারের হাতে। ফলে সমাপ্তি ঘটে ১৭৪ বলে ১৩ চারের মারে খেলা ৭৫ রানের সম্ভাবনাময় ইনিংসের।
দিনের শেষভাগে আর বিপদ ঘটতে দেননি মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ। শেষের এক ঘণ্টায় অবিচ্ছিন্ন জুটিতে ৫৩ রান যোগ করেন এ দুজন। রিজওয়ান ২২ ও ফাহিম ২৩ রানে অপরাজিত রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)