ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানের হাল ধরলো বাবর
কিংস্টনের সাবিনা পার্কে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই কেমার রোচের বলে জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আবিদ আলি। নিজের দ্বিতীয় ওভারে আজহার আলিকেও শিকার করেন রোচ। পরের ওভারেই জাইডেন সিলসের শিকার হন ইমরান বাট। ইমরান ও আজহার- উভয়েই উইকেটরক্ষকের তালুবন্দী হন।
২ রানেই ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যাওয়া পাকিস্তানকে উদ্ধার করেন বাবর ও ফাওয়াদ। ধৈর্যশীল ব্যাটিংয়ে দুইজনই অর্ধশতক হাঁকান। তবে ফাওয়াদ চোট নিয়ে মাঠ ছাড়েন, ক্রাম্পে আক্রান্ত হন তিনি। ফাওয়াদ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে তাদের জুটিতে আসে ১৫৮ রান। ফাওয়াদ ১৪৯ বলে ৭৬ রান নিয়ে রিটায়ার্ড হার্টে গেছেন।
ফাওয়াদ মাঠ ছাড়ার পরপরই উইকেট হারিয়ে বসেন বাবর। পাকিস্তান অধিনায়ক ১৭৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে রোচের তৃতীয় শিকারে পরিণত হন। জেসন হোল্ডারের হাতে ক্যাচ দেওয়ার আগে বাবরের ব্যাট থেকে আসে ১৩টি চার।
মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ দিনের বাকি সময় নির্বিঘ্নেই পার করেছেন। রিজওয়ান ৫৮ বলে ২২ রানে ও ফাহিম ৪৮ বলে ২৩ রানে অপরাজিত আছেন। প্রথম দিনশেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২১২ রান। প্রথম দিনে খেলা হয়েছে কেবল ৭৪ ওভার।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ২১২/৪ (৭৪ ওভার)ফাওয়াদ ৭৬ (রিটায়ার্ড হার্ট), বাবর ৭৫, ফাহিম ২৩*, রিজওয়ান ২২*;রোচ ৩/৪৯, সিলস ১/২৫।
’ভ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)