ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়া প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর
যারা ইতিমধ্যে ডাবল ডোজ ভ্যাকসিন গ্রহন করেছেন তারা রেস্টুরেন্টে বসে খাবার গ্রহন করতে পারবেন। এতদিন রেস্তোরাঁয় বসে সরাসরি খাবার গ্রহন নিষিদ্ধ ছিল।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকেলে দেশটির বর্তমান অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন স্থানীয় গণমাধ্যম কে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখন থেকে স্বাস্থ্য বিধি মেনে রাত্রিকালীন বাজার ( পাসার মালাম) ও সাপ্তাহিক বাজার ( পাসার মিঙ্গু) খোলার অনুমতি দেওয়া হয়েছে। কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) এর কারণে স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণ করার জন্য রোড ব্লক দেওয়া আছে। এসব রোড ব্লক সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণ করছে।
এসব রোড ব্লকে চেক করার জন্য থামালে ভ্যাকসিন এর ২ ডোজ গ্রহনের ডিজিটাল সার্টিফিকেট দেখালেই চলবে। মহিউদ্দিন ইয়াসিন আরো বলেন, আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই নির্দেশনা কার্যকর হবে। প্রাথমিক ভাবে উপরোক্ত কয়েকটি বিধিনিষেধ শিথিল করা হল এবিষয়ে বিস্তারিত আরো জানানো হবে। তবে যারা ডাবল ডোজ টিকা গ্রহন করেছেন শুধুমাত্র তাদের জন্য জন্য রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া এবং পাসার মালাম খোলা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ২২,৯৪৮ যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭৪ জনের। প্রথমদিকে বাংলাদেশী প্রবাসীরা করোনা আক্রান্তের খবর না পাওয়া গেলেও ইদানিং আক্রান্ত ভয়াবহ আকার ধারণ করেছে এবং মৃত্যু হয়েছে শতাধিক প্রবাসী বাংলাদেশির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল