ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মিঠুন টি-টোয়েন্টির ভাবনায় নেই: নান্নু
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার কথা ছিল মিঠুনের, কারণ ছিলেন না ওয়ানডে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের দলে। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে কয়েকজন ক্রিকেটার অনিবার্য কারণে দেশে ফিরে আসলে মিঠুনকে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে দলে রাখা হয়।
জিম্বাবুয়ে সফর থেকে ফিরে ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজের দলের সাথেও ছিলেন মিঠুন। তবে যথারীতি এই সিরিজেও খেলার সুযোগ হয়নি। নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে মিঠুনের জায়গাই হয়নি। টানা দুই সিরিজে দলে রেখে না খেলিয়ে কেন মিঠুনকে বাদ দেওয়া হল-
এমন প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দাবি, মিঠুন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের বিবেচনায় আপাতত নেই। বর্তমানে ওয়ানডে স্কোয়াডেই তার জায়গা দেখছে নির্বাচক প্যানেল। নান্নু বলেন, ‘ওকে আমরা ওয়ানডে স্কোয়াডে রেখেছি।
জিম্বাবুয়ে সিরিজে অনেক খেলোয়াড় টি-টোয়েন্টির আগে চলে আসায় ওকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। ও তো টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল না। তখন থেকেই ওকে টি-টোয়েন্টির ভাবনায় ওরকমভাবে রাখিনি।’ নান্নু জানালেন,
টি-টোয়েন্টি দলে প্রতিদ্বন্দ্বিতার কারণেই এ মুহূর্তে জায়গা নেই মিঠুনের। তিনি বলেন, ‘ও যে অবস্থানে খেলছে সেখানে এখন কিছু খেলোয়াড় আছে। তারপরও যেহেতু আমাদের পুলের খেলোয়াড়, চোখের বাইরে কেউ যাবে না। সবাইকে নার্সিং করা হবে। যখন দরকার হবে দলে নেওয়া হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)