ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অদ্ভুত ব্যাটিং পরিসংখ্যানের মালিক জো রুট
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে এখন পর্যন্ত সব ইনিংসেই দারুণ ব্যাটিং করেছেন রুট। এর মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন, কেন তাকে বর্তমান যুগের সেরা ব্যাটসম্যানদের তালিকায় প্রথম সারিতে রাখা হয়।
নিজের ১০৭তম টেস্ট ম্যাচ খেলে রুট দ্বিতীয় ইংল্যান্ড ব্যাটসম্যান হিসাবে নয় হাজার রানের গণ্ডি পার করেছেন। এমনকী বয়সের বিচারে এই মাইলফলক স্পর্শ করতে ইংল্যান্ড অধিনায়ক পেছনে ফেলে দিয়েছেন শচীন টেন্ডুলকারকেও। এর পাশাপাশি লর্ডস টেস্টের পরে অদ্ভুদ সাদৃশ্য জো রুটের ব্যাটিং পরিসংখ্যানে।
টেস্ট ক্যারিয়ারে বর্তমানে রুট মোট ৫০টি অর্ধশতক হাঁকিয়েছেন। এমনকি তার ব্যাটিং গড়েও অবিকল একই সংখ্যার দেখা মেলে। ১০৭টি টেস্ট খেলে রুটের বর্তমান টেস্ট ব্যাটিং গড় পুরোপুরি ৫০।
নিজের ক্যারিয়ারের ২২তম শতক হাঁকানোর পর কিছুদিনের জন্য রুটের ব্যাটিং গড় সামান্য কমে যায়। তবে আবারো ৫০ কোটায় নিজের গড় নিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। পরিসংখ্যানের খেলায় রুটের এমন ব্যাটিং স্ট্যাট নিঃসন্দেহে চমকপ্রদ ও বিস্ময়কর।
ভারত-ইংল্যান্ড সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৮৬ রান করেছেন রুট। আসন্ন টেস্টগুলিতে ইংল্যান্ড অধিনায়কের ব্যাটকে শান্ত করাতে না পারলেও সমস্যায় পড়তে হতে পারে ভারতীয় দলকে। লিডসে পরবর্তী টেস্টে বিরাট কোহলির দল যে দ্রুতই ইংলিশ তারকাকে সাজঘরে ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে, সে কথা বলাই বাহুল্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)