ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অস্ট্রেলিয়া ক্রিকেটে ভাঙন, জরুরী বৈঠকে পেইন,ফিঞ্চ ও কামিন্স
চলতি বছরের শুরুতে গ্যাবায় ভারতের বিপক্ষে টেস্ট হারের পরেই ল্যাঙ্গার ও খেলোয়াড়দের মধ্যকার বিতর্কের কথা ড্রেসিংরুম পেরিয়ে বাইরে চলে আসে। চলতি বছরে মাঠের পারফরম্যান্স ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া দলের। ফলে মাঠ ও মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই চাপে আছেন ল্যাঙ্গার।
তারপরে ক্রিকেটারদের সাথে তার বনিবনার খবর প্রকাশ হওয়ার পরে পড়েছেন বিব্রতকর অবস্থায়। কোচের সাথে ক্রিকেটারদের এই দ্বন্দ্ব নিয়ে বিব্রত দেশটির ক্রিকেট বোর্ডও। ল্যাঙ্গারের কোচিং কৌশল নিয়েও খেলোয়াড়দের আছে অভিযোগ। স্মিথ-ফিঞ্চরা চান তাদের পছন্দমতো কৌশলে পরিচালনা করা হোক অস্ট্রেলিয়া দলের কোচিং।
এরই জের ধরে অধিনায়ক ও সহ-অধিনায়কের সাথে বৈঠক করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস এবং প্রধান নির্বাহী নিক হকলি জুম মিটিংয়ের মাধ্যমে বৈঠক করেছেন টেস্ট অধিনায়ক টিম পেইন, রঙিন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও সহ-অধিনায়ক প্যাট কামিন্সের সাথে।
বোর্ড থেকে ক্রিকেটার ও কোচিং স্টাফ- উভয় পক্ষকেই বলা হয়েছে নিজেদের দর্শন নিয়ে স্পষ্টভাবে চলতে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে পেইন জানিয়েছিলেন তিনি নিজেও ব্যক্তিগতভাবে ল্যাঙ্গারের সাথে কথা বলেছেন। পেইন বলেন, ‘আমাদের কথা হয়েছে এবং আগামী ছয় মাস ল্যাঙ্গারের সাথে কাজের প্রসরতার দিকে তাকিয়ে আছি আমি।
এখন আমরা বিশ্বকাপ ও অ্যাশেজ নিয়েই ভাবছি। আমি, ফিঞ্চ, কামিন্স ও অস্ট্রেলিয়া ক্রিকেটের নেতাদের তার (ল্যাঙ্গার) ব্যাপারে আলোচনা করার দরকার ছিল। আমরা আলোচনা করেছি এবং তাকে সমর্থন করে বাকি সময়টা এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি।’
তবে ফিঞ্চ স্পষ্টভাবেই বলেছেন, ‘সব স্টাফদের ঠিকমতো না দেখে একজন অস্ট্রেলিয়ান হিসেবে খেলা কঠিন। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেখানে আমাদের মতে কিছুই করা হয় না। আমরা শুধু চেষ্টা করতে পারি ও ফলাফল পেতে পারি। আপনি দেখেন, ফলাফল যদি ভালো আসে তাহলে আর এসব বড় করে দেখা হয় না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)