ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

তামিম-মিঠুনকে ছাড়াই নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দল ঘোষনা

২০২১ আগস্ট ২০ ১২:৪২:০৪

তামিম-মিঠুনকে ছাড়াই নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দল ঘোষনা

এ ছাড়া দলে নেই মোহাম্মদ মিঠুনও। অস্ট্রেলিয়া সিরিজে খেলা না হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। কোয়ারেন্টাইন জটিলতার কারণে অজিদের বিপক্ষে খেলা হয়নি মুশফিকের। আর পরিবারিক কারণে এই সিরিজে ছিলেন না লিটন।

বিপ্লব তার বাবার মৃত্যুর কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকেই দেশে ফিরেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়া সিরিজে খেলা হয়নি তার। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে আর কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্স না করলেও স্কোয়াডে টিকে গেছেন শামীম পাটোয়ারি।

বাংলাদেশ স্কোয়াড- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম এবং নাসুম আহমেদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত