ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রবিনসনের পথ আটকে নতুন বিতর্কের জন্ম দিলো ভারতীয় ক্রিকেটাররা
এবার তা আরও স্পষ্ট হল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে। গার্ডিয়ান দাবি করেছে, পঞ্চম দিন ইংলিশ পেসার অলি রবিনসন ইংল্যান্ডের ইনিংস বাঁচাতে মাঠে নামার সময় নাকি ভারতীয় ক্রিকেটাররা তার পথ আটকে রাখেন। এই দশা কাটাতে রীতিমত ধাক্কাধাক্কিও হয়। নতুন এই খবর প্রকাশ হওয়ায় ব্রিটিশ মিডিয়ায় সমালোচনা হচ্ছে ভারতের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চম দিন রবিনসন যখন ড্রেসিংরুম থেকে ক্রিজের দিকে যাওয়ার জন্য মাঠে প্রবেশ করছিলেন তখন ড্রেসিংরুমের সিঁড়িতে তার সামনে পড়ে যান ট্র্যাকস্যুট পরা ভারতের কয়েকজন ক্রিকেটার। মাঠে সতীর্থদের পানীয় দিয়ে তারা আবার ড্রেসিংরুমে উঠছিলেন।
সিঁড়িতে রবিনসনের মুখোমুখি হলেও তারা রবিনসনকে যেতে দেননি। উল্টো তাদের যাওয়ার জায়গা করে দিতে রবিনসন সরে দাঁড়ান।
তবে ভারতীয়রা রবিনসনকে জায়গা দেওয়া দূরে থাক, বরং আবারও তার পথ আটকে দাঁড়ান। রবিনসনের মাঠে নামার তাড়া থাকা সত্ত্বেও অপেক্ষা করতে হয় ভারতীয় ক্রিকেটাররা সরে যাওয়ার আগ পর্যন্ত। ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিংরুমে ওঠার সময় রীতিমত ধাক্কাধাক্কি করেন রবিনসনকে।
এই ঘটনায় ইংল্যান্ডের ক্রিকেট আঙিনায় চাপা অসন্তোষ বিরাজ করছে। পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)