ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশকে সার্ভিসের চূরান্ত সময় জানিয়ে দিলেন সাকিব
এদিকে জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট ফরম্যাটে আর খেলবেন না বলে জানিয়েছেন বয়স ৩৫ ছাড়িয়ে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের বয়স ৩৪ ছুঁয়েছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে—পঞ্চপাণ্ডবরা কতদিন দেশকে সার্ভিস দিয়ে যাবেন? কারণ গড়পড়তা ৩৬-৩৭ বছর পর্যন্ত খেলে থাকেন ক্রিকেটাররা।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন কি তারা? তখন তো তাদের বয়স ৪০ হয়ে যাবে। এমন প্রশ্নে নিজের ক্যারিয়ারের কবে ইতি টানবেন তা জানালেন সাকিব আল হাসান।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন, ফিটনেস ও পারফরম্যান্স যতদিন থাকবে, ঠিক ততদিন জাতীয় দলের জার্সি গায়ে রাখতে চান তিনি। বয়স ৪০ পেরিয়ে গেলেও খেলতে সমস্যা নেই তার।
সাকিবের ভাষ্য—’আসলে সময় নিয়ে বলা কঠিন। ৫ বছর নাকি ১০ বছর খেলতে পারব, এমনটি ভাবি না কখনও। যতদিন ফিট আছি এবং পারফরম্যান্স আছে, ততদিন খেলে যাওয়ার ইচ্ছা আছে। সেটি দেখি কতদিন সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘এ বছর পর্যন্ত সব পরিকল্পনা ঠিক আছে। সামনের বছরের পরিকল্পনা ওই বছরের শুরুতেই করব। এ বছর খুব বেশি খেলা আর নেই। নিষেধাজ্ঞার কারণে আমি অনেক খেলা মিস করেছি।
তাই চেষ্টা থাকবে এ বছরটা খুব ভালোভাবে শেষ করার। পরে চিন্তা করে, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে যেটি ভালো হয়, সেটি করা যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল