ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভিরাট কোহলিই দুনিয়ার সবচেয়ে ‘মুখ খারাপ করা’ ক্রিকেটার
কিন্তু সেটি যে পুরোপুরি খেলাকেন্দ্রিক আচরণ, সেটি অবশ্য আলাদা করে বলেননি কম্পটন। তাই সাবেক এ ইংলিশ ক্রিকেটারের কথা শুনলে মনে হবে, কোহলি বুঝি পুরোপুরি এমন ধাঁচের মানুষই।
বিরাট কোহলির ব্যাপারে তাঁর অভিজ্ঞতা খুব বাজে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক কম্পটন সে অভিজ্ঞতা থেকেই বলছেন, ভারতীয় অধিনায়কের মুখ খুব খারাপ। কম্পটনের কাছে কোহলিই দুনিয়ার সবচেয়ে ‘মুখ–খারাপ’ ব্যক্তি।
২০১২ সালে কম্পটন কোহলির স্লেজিংয়ের শিকার হয়েছিলেন, ‘আমি জীবনেও ভুলব না, ২০১২ সালে কোহলি কী অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করছিল।
তখন আমার মনে হয়েছিল, এমন গালিগালাজ করে সে নিজেই নিজেকে ছোট করছে। তখন আমার এটিও মনে হয়েছে, কোহলির তুলনায় শচীন টেন্ডুলকার, কেন উইলিয়ামসন কিংবা জো রুটরা কতটা নম্র ও ভদ্র ক্রিকেটার।’
লর্ডস টেস্টে ইংলিশ ও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত কথা বিনিময়ের বেশ কিছু ঘটনা ঘটেছে। ঘটনাটা শুরু হয় ইংল্যান্ডের প্রথম ইনিংসে যশপ্রীত বুমরা জিমি অ্যান্ডারসনকে একাধিক বাউন্সার দিলে। ব্যাপারটি মেনে নিতে পারেননি ইংলিশ ক্রিকেটাররা।
সেই প্রতিশোধ ইংল্যান্ডের ক্রিকেটাররা, বিশেষ করে অ্যান্ডারসন নেন ভারতের দ্বিতীয় ইনিংসে বুমরা যখন ব্যাটিংয়ে নামেন। অ্যান্ডারসন একই ভাবে বুমরাকে দিয়ে যেতে থাকেন একের এক বাউন্সার।
ব্যাপারটি যতটা না ইংল্যান্ডকে সুবিধা দিয়েছে, তার চেয়ে ক্ষতিই করেছে বেশি। জস বাটলারও বুমরার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ওলি রবিনসনের। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে যখন একের পর এক উইকেট পড়ছিল, তখন কোহলির উদ্যাপনগুলোও যে ইংলিশদের ভালো লাগার কথা নয়, সেটা বলাই বাহুল্য।
কম্পটন অবশ্য এ টুইট করে কিছুটা বিতর্কই তৈরি করেছেন। কেউ কেউ কম্পটনের কথায় সায় দিলেই বেশির ভাগই তাঁর সমালোচনা করছেন। তাঁরা বলছেন, কম্পটন মাঠের ঘটনাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তিনি আট বছর আগে মাঠের ঘটনাকে মনের মধ্যে পুষে রেখে ঠিক কাজ করছেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)