ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের সেরা চারে যাওয়া সম্ভব: সাকিব
নিউজিল্যান্ড সিরিজ শেষ এই ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আগামী দুই বছর আরও দুটি বিশ্বকাপ রয়েছে। ২০২২ সালে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।
সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের দুটি বিশ্বকাপ হওয়ার কারণে বাংলাদেশের দারুন সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব জানিয়েছেন এই দুইটি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা বাংলাদেশের জন্য অসম্ভব কিছু নয়।
আসন্ন বিশ্বকাপগুলোতে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন? এমন প্রশ্নের জবাবে দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার কাছে মনে হয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি।’
তিনি আরও বলেন, ‘এমন না যে ২০২২-র টায় সুযোগ নেই। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়াতে খেলা হওয়ায় আমাদের জন্য একটু কঠিন হওয়া স্বাভাবিক। সে তুলনায় আরব আমিরাত ও ভারত আমাদের পরিচিত জায়গা। সুতরাং আমাদের জন্য ভালো করার সুযোগ এ দুই বিশ্বকাপে বেশি। সুযোগ একটু বেশি থাকবে।’
সেই ভালোর মাত্রাটা কেমন? কত দূর পর্যন্ত যেতে পারে বাংলাদেশ? সাকিবের উত্তর, ‘ছন্দে থেকে ভালো ক্রিকেট খেলতে পারলে সেরা চারে যাওয়া অসম্ভব হবে না। আমরা তো এখন পরিণত দল। ক্লিক করলে আরও বেশি কিছুর চিন্তা করা যেতে পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)