ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের বিশ্বকাপ একাদশ নিয়ে আলোচনা করলেন আশরাফুল
টেস্ট ও ওয়ানডের তুলনায় বাংলাদেশের টি-টোয়েন্টি দলে তরুণদের আধিপত্য। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে সিনিয়র ও নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতিতে দলের হাল ধরেছিলেন তরুণরা। সুযোগ পেয়ে তরুণরা আস্থার প্রতিদান দিয়েছেন শক্ত হাতে।
তবে আশরাফুল মনে করছেন, বিশ্বকাপের মূল স্কোয়াডে অভিজ্ঞদেরই বেশি মূল্যায়ন করা উচিৎ। তিনি বলেন, ‘মূল স্কোয়াডে অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া উচিৎ। অনেকেই মনে করছেন অস্ট্রেলিয়া সিরিজে সবাই অনেক ভালো খেলেছে, কিন্তু ক্রিকেটাররা সেভাবে নিজেদের প্রকাশ করতে পারেনি।
আরও ভালো খেলা উচিৎ যদি ভালো দল হতে হয়। লিটন দলে আসবে। হয়ত অস্ট্রেলিয়ার সাথে খেললে তাকেও সংগ্রাম করতে হত। মুশফিক থাকলে প্রতি ম্যাচে ১৫-২০ রানের কমতি হত না।’
সীমিত ওভারের আরেক ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে সমীহ আদায় করতে সক্ষম হয়েছে, সেরকম দেখা যায়নি টি-টোয়েন্টিতে। স্বভাবতই এই ফরম্যাটে সমর্থকদের প্রত্যাশার চাপও কম। এই কম চাপকেই দলের ভালোর জন্য কাজে লাগানোর আহ্বান আশরাফুলের।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের আত্মবিশ্বাস একটু কম ছিল। গত দুই সিরিজ জিতে এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সে বিশেষ করে বোলারদের পারফরম্যান্সে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। নিউজিল্যান্ড সিরিজে যেন ব্যাটসম্যান-বোলার সবাই ভালো করতে পারে, এমন উইকেট দরকার।
তাহলে প্রত্যেক ক্রিকেটারের আত্মবিশ্বাসের পারদ উঁচুতে থাকবে। এই ফরম্যাটে আমাদের প্রত্যাশা এত বেশি নেই। কেউ আশা করছি না বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। আমরা ভালো ক্রিকেট আশা করি। যেহেতু চাপ থাকবে না, চাপ ছাড়া খেললে ভালো করার সম্ভাবনাই বেশি।’
বিশ্বকাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহাদী হাসান/নাসুম আহমেদ, সাইফদ্দিন, শরিফুল/তাসকিন, মুস্তাফিজুর রহমান,
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)