ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আশরাফুলের মতে যে কারনে রানার-আপ হলেই বাংলাদেশের সুবিধা বেশি
প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশকে খেলতে হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মত দলের বিপক্ষে। অন্যদিকে রানার-আপ হলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মত দলের বিপক্ষে লড়তে হবে। আশরাফুলের মতে, আরব আমিরাতের কন্ডিশনে এশিয়ার বাইরের দেশগুলোই সহজ প্রতিপক্ষ হবে বাংলাদেশের জন্য।
তিনি বলেন, “গ্রুপ ‘১’ এ গেলে আমাদের সুযোগ থাকতে পারে (সেমিফাইনালে যাওয়ার)। উইকেট যদি স্লো হয়… আমাদের মুস্তাফিজ, সাকিব অসাধারণ ফর্মে আছে। বোলিং দিয়ে হয়ত আমরা তাদের আটকাতে পারব। গ্রুপ ‘২’ এ এশিয়ার দলগুলো। তারা স্পিন ভালো খেলে, আমাদের বোলারদের ভালোভাবে সামাল দিতে পারবে।”
‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়বে ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে। রানার-আপ হওয়া মানে কারও না কারও কাছে পরাজয়। সহযোগী দেশের কাছে হার মানা নিশ্চয়ই স্বস্তিকর হবে না। সার্বিক দিক বিবেচনায় আশরাফুল তাই এশিয়ান পরাশক্তিদের এক গ্রুপেই দেখতে চান। তিনি বলেন, “প্রথম রাউন্ড ইনশাআল্লাহ সহজভাবেই পার হবো।
সুপার টুয়েলভে ‘বি’ গ্রুপে পড়ার সম্ভাবনাই বেশি, এশিয়ার গ্রুপে, যেখানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান আছে। একটু কঠিন তো হবেই। গ্রুপ ‘১’ এ যেতে হলে প্রথম রাউন্ডে রানার-আপ হতে হবে, হারতে হবে। এটা তো অবশ্যই চাই না স্কটল্যান্ড, ওমান ওদের সাথে হারব। যদিও ক্রিকেট, তবে আশা করি তিনটি ম্যাচই জিতব।
এশিয়ার গ্রুপটাতেই হয়ত পড়ব।” “তারপরও প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন না হয়ে সুপার টুয়েলভে ওঠা আমাদের জন্য বাজে হবে। তাই কোন গ্রুপের হয়ে সুপার টুয়েলভ খেলবো সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি মনে করি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে ভালো ক্রিকেট খেলাই গুরুত্বপূর্ণ।”- বলেন আশরাফুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল