ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারে নাম জানালেন মাহমুদউল্লাহ
পরিসংখ্যান ও অর্জনের মাপকাঠিতে বলা হয়ে থাকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এ ছাড়া তরুণদেরও দিকে চোখ রাখার কথা জানান বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক।
বর্তমানে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন সাকিব। এদিকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ভরসার প্রতীক হয়ে থাকবেন তিনি। এদিকে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ বলা হয়ে থাকে মুশফিকুর রহিমকে।
দলের বিপর্যয়ে ব্যাট হাতে বরাবরই উজ্জ্বল এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস ইউনিটের সেরা অস্ত্র। তাঁদের দুজনকেও গুরুত্বপূর্ণ দাবি করেছেন মাহমুদউল্লাহ। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারির মতো তরুণদের নিয়েও আশাবাদী তিনি।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘যদি আমাকে কয়েকটি খেলোয়াড়ের নাম বলতে হয় আমি প্রথমেই বলবো সাকিবের (সাকিব আল হাসান) নাম। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার, আমাদের দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এছাড়া মুশফিক (মুশফিকুর রহিম) ও মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান) আছে।’
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘আফিফ (আফিফ হোসেন ধ্রুব), শামীম (শামীম হোসেন), সোহান (নুরুল হাসান সোহান) এর মতো বেশ কিছু তরুণ আছে যারা নিজেদের জন্য ও দলের জন্য ভালো করছে। এই তরুণদের দিকে চোখ রাখতে হবে বলে মনে করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)