ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে সাকিব মুস্তাফিজঃ যে সিদ্ধান্ত জানালো বিসিবি আকরাম
বছরের শুরুর দিকে মাঠে গড়িয়েছিল আইপিএল। কঠোর বায়ো বাবলে রেখে টুর্নামেন্ট শুরু করা হলেও সময় গরানোর সাথে সাথেই বায়ো বাবল ভেঙে আক্রান্ত হতে থাকেন একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। ফলে বাধ্য হয়েই আসর স্থগিত করে দেয় বিসিসিআই।
মাঝপথে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় আসরের বাকি অংশ পুনরায় অনুষ্ঠিত হবে কিনা যেটা নিয়ে শঙ্কা থাকলেও সেই শঙ্কা কেটে যায় অল্প কিছুদিনের মধ্যেই। নিজেদের মাটি ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ পুনরায় চালু করতে যাচ্ছে সৌরভ গাঙ্গুলির বোর্ড।
এদিকে আইপিল স্থগিত হয়ে যাওয়ার পর বিদেশি ক্রিকেটাররা পাড়ি জমান নিজ দেশে। যেখানে ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতানো মুস্তাফিজের সাথে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন বেশ কয়েকটি সিরিজও।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও তা পিছিয়ে যাওয়ায় আইপিএল খেলার অনুমতি দেয়া হবে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে এমনটাই জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় সাকিব-মুস্তাফিজের আইপিএল খেলতে অনাপত্তিপত্র দেয়া হবে।
আকরাম খানের ভাষ্য, ’’ইংল্যান্ড সিরিজের হলে সাকিব ও মোস্তাফিজ খেলার সুযোগ পেত না। এখন যেহেতু সিরিজটি হচ্ছে না যদি তারা আবেদন করে আমরা অনাপত্তিপত্র দেব। মনে হচ্ছে না এতো দ্রুত সময়ে আন্তর্জাতিক কোনো সিরিজ আয়োজন করাও যাবে। ফলে তাদের অংশগ্রহণের সুযোগ আছে।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল