ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ করে সাকিবকে নতুন বার্তা দিলো তার দল কলকাতা
গোটা বিশ্বে চলা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম একটি হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। টুর্নামেন্টের চতুর্দশ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছিলো ভারতের মাটিতেই। তবে কোভিড পরিস্থিতি অবনতি হলে বায়ো বাবল ভেঙে বেশ কয়েকজন ক্রিকেটার আক্রান্ত হয়ে মাঝপথে স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট।
আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ক্রিকেটাররা পাড়ি জমিয়েছেন নিজ নিজ দেশে। যেখানে ছিলেন সাকিব আকিব আল হাসানও। আইপিএল ছেড়ে জাতীয় দলের হয়ে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই অলরাউন্ডার।
চলতি বছর আইপিএলে সাকিবকে দলে নিয়েছিলো তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স। এর আগে ফ্র্যাঞ্চাইজিটির শিরোপাজয়ী দলে থাকা সাকিব নতুন করে আস্থার নাম হয়ে উঠেছেন কলকাতায়।
সাকিব এখন কলকাতা ছেড়ে জাতীয় দলের হয়ে খেলছেন। তবে নিজ দলের ক্রিকেটারদের থেকে যেন নজর সরায়নি নাইটরা। সাকিবের পারফরমায়ন্সের পর বরাবরই তার প্রশংসা করে নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে থাকে নাইটরা।
বুধবার (১৮ আগস্ট) কলকাতা নাইট রাইডার্স তাদের ফেসবুক পেইজে সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে প্রস্তুতি ম্যাচে সাকিবের ব্যাটিংয়ের চিত্র রয়েছে। একের পর এক বল মোকাবেলা করে সাকিব নিজের প্রস্তুতির শতভাগ সেরে নিচ্ছিলেন এমনটাই দেখা যায় ওই ভিডিওতে।
সাকিবের সেই ব্যাটিংয়ের ভিডিও দেয়ার সাথে কলকাতা তাকে প্রশংসায় ভাসিয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘’আহা, এক কথায় ফাটাফাটি। হাত তুলুন যদি পুনরায় সাকিব আল হাসানের এমন খেলা দেখার জন্য অপেক্ষা করে থাকেন।‘’
উল্লেখ্য, আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের বাকি অংশে যোগ দিতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষ করেই কলকাতায় যোগ দিবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)