ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আসন্ন টি ২০ বিশ্বকাপের একাদশে যাদেরকে দলে চান অধিনায়ক রিয়াদ
বিশ্বকাপকে সামনে রেখে সূচি প্রকাশিত হবার পরই বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর বিশ্বকাপ ভাবনা জানতে চেয়েছে আইসিসি। যেখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে সেই প্রতিবেদনও।
আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের বিশ্বকাপ ভাবনার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে নিজ দলের ব্যাটসম্যানদের প্রতি আস্থা রাখার পাশাপাশি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষেত্রে বোলার ও অলরাউন্ডাররাই অধিক ভূমিকা পালন করবে বলে মনে করছেন তিনি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল দুর্দান্ত ফর্মে রয়েছে টি-২০ ক্রিকেটে। যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর অজিদেরকেও নাকানিচুবানি খাইয়েছে টাইগাররা। তাই রিয়াদ মনে করেন বোলার ও অলরাউন্ডাররা বেশি কার্যকর হবেন ম্যাচে।
নিজের বিশ্বকাপ ভাবনা জানাতে গিয়ে টাইগার অধিনায়ক বলেন,
‘’আমাদের শক্তির জায়গা অলরাউন্ডার ও বোলিং বিভাগ। আমাদের ব্যাটিং ইউনিটও ভালো, তাই দলে ভারসাম্য আছে। আমাদের ৫-৬ জন অলরাউন্ডার আছে যারা ব্যাটিং-বোলিং দুই-ই পারে। এই মুহূর্তে পেসাররা দুর্দান্ত পারফর্ম করছে। স্পিনাররাও আমাদের শক্তির জায়গা। তারা কিছু ম্যাচে জ্বলে উঠতে পারলেই আমরা ভালো ফলাফল আনতে পারব।‘’
টি-২০ ফরম্যাটে বর্তমান বাংলাদেশ দল অন্য যেকোনো সময়ের থেকে ভারসাম্যপূর্ন তা আর বলার অপেক্ষা রাখে না। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞদের মিশেলে দল গঠন করে সব দিকেই সমান তালে সামাল দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে তরুণ ক্রিকেটারদের মধ্যে শামিম পাটোয়ারি কিংবা আফিফ হোসেনদের সাথে নুরুল হাসান সোহানও নিজের সামর্থ্যের প্রমান দিয়েছে। অন্যদিকে সাকিব-মুশফিক, মুস্তাফিজ কিংবা তামিম ইকবালদের মত সিনিয়র ক্রিকেটারদের প্রতিও আস্থার কোনো কমতি নেই রিয়াদের।
মাহমুদউল্লাহ আরও বলেন,
‘’সাকিব সেরা অলরাউন্ডার, আমাদের দলের সেরা খেলোয়াড়। মুশফিক ও মুস্তাফিজও অনেক গুরুত্বপূর্ণ। আফিফ, শামীম, সোহানের মত তরুণরা ভালো করতে মরিয়া।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)