ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিব আর যত দিন জাতীয় দলের হয়ে খেলবেন জানালেন হাবিবুল বাশার
২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ১৯ বছর বয়সী তরুণ সাকিব। তখন কে ভেবেছিল বিশ্ব ক্রিকেটে এই ছেলেটিই একদিন রাজ করবে!
দ্রুতই সাকিব নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করে নেন। জাতীয় দল পেরিয়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এখন তিনি চাহিদার তুঙ্গে। এখন যেকোনো দলের জন্যই সাকিব হলেন এক ভরসার নাম।
এই অলরাউন্ডারের নামের পাশে জুড়েছে কতশত রেকর্ড! কতবার দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে জিতিয়েছেন ম্যাচ! ১৫টি বছর আন্তর্জাতিক ক্রিকেটে এভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন সাকিব। এখন বাংলাদেশ দলে আসছে নতুন ক্রিকেটাররা, যাদের স্বপ্ন সাকিব আল হাসানের মতো হওয়া। তাই দলে তরুণ গড়ে তোলার সময়ে সাকিবকে পাশে চান বাশার।
বাশারবিডিক্রিকটাইমকে বলেন, ‘সাকিব কিন্তু সব সংস্করণেই দলের অন্যতম সেরা খেলোয়াড়। দলের সাফল্যের পেছনে এবং ভারসাম্য রাখার জন্য সাকিবের অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই যে ও অনেকদিন ফিট থাকবে এবং আরও চার থেকে পাঁচ বছর খেলতে পারবে।
কারণ আমরা যখন একটা নতুন দল তৈরি চেষ্টা করছি, তখন এই নতুন খেলোয়াড়দের সাথে সাকিবের মতো খেলোয়াড়দের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’ প্রসঙ্গত, সাকিব ৫৮টি টেস্ট, ২১৫টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
তিন সংস্করণে ব্যাট হাতে সংগ্রহ যথাক্রমে ৩৯৩৩ রান, ৬৬০০ রান ও ১৭১৮ রান। বল হাতে শিকার করেছেন ২১৫টি, ২৭৭টি ও ১০২টি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল