ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ড সফরে কপাল পুড়লো টাইগার ক্রিকেটার
সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে ছিলেন মোহাম্মদ মিঠুন। তবে তাকে ব্যাট হাতে দেখা যায়নি টি-২০ সিরিজের মূল একাদশে। টি-২০ সিরিজের স্কোয়াডে প্রথম না থাকলেও তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে রাখা হয়েছিলো মিঠুনকে।
এদিকে জিম্বাবুয়ে সিরিজ শেষ করার পর কোভিড প্রটোকল মানতে গিয়ে নতুন করে কোনো ক্রিকেটার যখন টাইগার স্কোয়ায়ডে যুক্ত হতে পারেননি তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের স্কোয়াডেও রাখা হয় মোহাম্মদ মিঠুনকে। গুঞ্জন ছিল অস্ট্রেলিয়া সিরিজে বিকল্প ওপেনার হিসেবে দেখা যেতে পারে তাকে। তবে শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের সবগুলোতেই সৌম্য সরকার বাজে পারফরম্যান্স করলেও একাদশে জায়গা হয়নি মিঠুনের।
অস্ট্রেলিয়া সিরিজ শেষ হবার পর নিউজিল্যান্ড সিরিজে নিশ্চিতভাবেই ফিরছেন মুশফিকুর রহিম ও লিটন দাস, সেই সাথে গুঞ্জন রয়েছে তামিম ইকবালের ফেরারও। তামিম না ফিরলেও মুশফিক ও লিটনের অন্তর্ভুক্তি হওয়ায় বাদ যাচ্ছে মোহাম্মদ মিঠুনের নাম। শুধু নিউজিল্যান্ড সিরিজই নয়, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় মিঠুনকে আসন্ন টি-২০ বিশ্বকাপের দল থেকেও ছাঁটাই করা হতে পারে বলে জানা গেছে।
নিউজিল্যান্ড সিরিজের জন্য ইতোমধ্যে বিসিবি বস নাজমুল হাসান পাপনের কাছে স্কোয়াড জমাও দিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। বোর্ড প্রেসিডেন্টের সবুজ সংকেত পেলে তবেই আনুষ্ঠানিকভাবে জানা যাবে দলে রয়েছেন কারা।
সূত্রের খবর একাদশ থেকে মিঠুন বাদ পড়লেও এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে টি-২০ ম্যাচ না খেলা শহিদুল ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বি যোগ দিচ্ছেন দলে। এই দুই পেসারকে অবশ্য একাদশে রাখার বিবেচনায় না নেয়া হলেও প্রস্তুতিতে বোলারদের ঘাটতি পূরণই মূল উদ্দেশ্য।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১, ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)