ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
মঙ্গলবার সকালে সূচি ঘোষণা করে আইসিসি। প্রথম পর্বে বাংলাদেশের ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে লড়বে ও ২১ অক্টোবর মুখোমুখি হবে লড়াই পাপুয়া নিউ গিনির। এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে। স্থানীয় সময় ৬টায় শুরু হবে ম্যাচগুলো। বাংলাদেশ সময় রাত ৮টায়। শুরুতে বাংলাদেশকে খেলতে হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি।
প্রথম রাউন্ডের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ হলেও, প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। টিম টাইগার্স কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সব দলের মতো আমাদের জন্যও এটা খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। টি-২০ বিশ্বকাপের আগে কিছু সিরিজ খেলছি। যদি এগুলোতে আমরা ভালো খেলে জয়লাভ করি তবে অবশ্যই তা আত্মবিশ্বাস বাড়াবে। বিশ্বকাপে সব ম্যাচ সমানভাবে গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। প্রসেস ঠিক রেখে ম্যাচগুলো জয়ের চেষ্টা করব।’
বড় কোনো অঘটন না হলে, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। অধিনায়ককে আশা দেখাচ্ছে দলের সাম্প্রতিক পারফরম্যান্স। মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের দলের শক্তি অলরাউন্ডার এবং বোলিং ডিপার্টমেন্ট। দলে ৫-৬ জন অলরাউন্ডার আছে। পেসার ও স্পিনাররা নিজেদের সামর্থ্য দেখিয়েছে। আশা করছি দলগতভাবে ভালো করা সম্ভব। সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার। দলের সেরা খেলোয়াড় মুশফিক-মুস্তাফিজও পরিকল্পনার বড় অংশ নিয়েই আছে। আফিফ, শামীম, সোহানরাও ভালো করছে।’
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ২৩ অক্টোবর। দুই বৈরি প্রতিপক্ষ ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে এর পরদিন, ২৪ অক্টোবর। ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও মুখোমুখি হবে গ্রুপ পর্বে। এই ম্যাচ হবে ৩০ অক্টোবর। আর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল