ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাদ ১ জন, নতুন যোগ ৫ জন
এছাড়াও এই সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড বিসিবির কাছে জমা দিয়েছে নির্বাচকরা।
আগামী দু-একদিনের মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ দলে বেশি একটা পরিবর্তন আনছে না নির্বাচকরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মোট ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলই নিউজিল্যান্ড সিরিজে থাকছে। ১৭ সদস্যের ওই দল থেকে শুধু বাদ পড়ছে টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
আর নতুন করে বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, লিটন দাস এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
গুঞ্জন উঠেছে প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেতে পারেন ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করা অলরাউন্ডার শহিদুল ইসলাম এবং ফাস্ট বোলার কামরুল ইসলাম রাব্বি।
এই ২১ সদস্যের মধ্যে থেকেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন,
শামীম পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বি
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রস্তুতি ম্যাচ – ২৯ আগস্ট, বিকেএসপি
১ম টি-টোয়েন্টি – ১ সেপ্টেম্বর, মিরপুর
২য় টি-টোয়েন্টি – ৩ সেপ্টেম্বর, মিরপুর
৩য় টি-টোয়েন্টি – ৫ সেপ্টেম্বর, মিরপুর
৪র্থ টি-টোয়েন্টি – ৮ সেপ্টেম্বর, মিরপুর
৫ম টি-টোয়েন্টি – ১০ সেপ্টেম্বর, মিরপুর
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল