ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ মুস্তাফিজকে নিয়ে যা বললেন : মুমিনুল
পুরো সিরিজেই মুস্তাফিজের বল খেলতে গিয়ে বিপাকে পড়েছেন মিচেল মার্শ-ম্যাথু ওয়েডরা। মুস্তাফিজের এমন বোলিং পারফরম্যান্স অবাক করেছে অস্ট্রেলিয়ানদের। তবে বাঁহাতি এই পেসারের এমন বোলিংয়ে একটুও অবাক হননি মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়কের দাবি, মুস্তাফিজ এমনই।
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে মুমিনুল বলেন, ‘আমার মনে হয় সে টেস্টের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি কার্যকরী বোলার। আপনারা কিভাবে চিন্তা করেন জানি না। ওর কাছে প্রত্যাশা আছে। জানি সে এভাবেই খেলবে। এমন না যে সে হঠাৎ করে এমন ভালো খেলছে। সে এইরকমই বল করে। ওর ভালো খেলা আমার জন্য নতুন কিছু না।’
তিনি আরও বলেন, ‘কিছু কিছু ক্রিকেটার হঠাৎ করে ভালো খেলে। মনে হয় দারুণ খেলেছে। সে তো নিয়মিতই এমন খেলে। একটা সিরিজে যখন খারাপ খেলে তখন মনে হয় সে খারাপ খেলেছে। তার কাছে এটাই আমরা প্রত্যাশা করি। এটা আমার কাছে অবিশ্বাস্য কিছু না। ও এভাবেই খেলে, এভাবেই খেলতে থাকবে ভবিষ্যতে বাংলাদেশের জন্য।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট নেয়া মুস্তাফিজ দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ২৩ রানে ৩ উইকেট। সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলিং স্পেলটা করেছেন তৃতীয় টি-টোয়েন্টিতে। যেখানে কোন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মোটে ৯ রান।
চতুর্থ ম্যাচে দল জিততে না পারলেও ৪ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ২ টি উইকেট। শেষ টি-টোয়েন্টিতে ১ ওভারে মাত্র ৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তাতে পুরো সিরিজে ৭ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)