ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সামর্থ্য প্রমাণে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে আগামী ২৪ আগস্ট। এরপর নিয়ম মেনে তিনদিন কোয়ারেন্টাইনে থাকবে কোটা দল। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মূল পর্বে মাঠে নামার আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবার কথা রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের।
সম্প্রতি বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-২০ সিরিজ দুই ফরম্যাটেই হেরে এসেছে। যেখানে টাইগারদের পারফরম্যান্স কিছুটা হতাশাজনক হলেও এরপর শ্রীলঙ্কা সিরিজ ও জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত ছিল টাইগাররা। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া সিরিজও।
টানা ফর্মে থাকা বাংলাদেশ দলে অভিজ্ঞদের সাথে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে নতুন করে। বিশ্বকাপের আগে প্রস্তুতির শতভাগ নিশ্চিত হবে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই। তাই সামর্থ্যের সবটুকু ধেলে দিয়েই টাইগাররা মোকাবেলা করবে নিউজিল্যান্ডের।
কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ শুরু হবার আগে প্রস্তুতি ম্যাচে দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। সবকিছু ঠিক থাকলে ২৯ আগস্ট অনুষ্ঠিত হবার কথা রয়েছে একমাত্র প্রস্তুতি ম্যাচটি। অজি দল বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে না চাইলেও নিউজিল্যান্ড দল এখন পর্যন্ত প্রস্তুতি ম্যাচের সূচি ঠিক রেখেছে।
উল্লেখ্য, ২৯ আগস্ট প্রস্তুতি ম্যাচ শেষে মূল পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নামবে ১ সেপ্টেম্বর। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে ৩ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবার পর ৮ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)