ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রশিদ খানদের নতুন করে যে ঘোষণা দিলো তালেবান
কাবুল দখলের আগেই আফগানিস্তানের ছয়টি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের তিনটিই নিজেদের দখলে নেয় তালেবান। কাবুল দখলের মাধ্যমে তো সব স্টেডিয়ামই এখন তাদের দখলে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যখন ক্রিকেট উন্মাদনা থাকার কথা, তখন দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ব্যাট-বলের খেলা শঙ্কার মুখে পড়ে গেছে।
সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান খেলতে পারবে কি না- তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে অংশ নেওয়া তিন তারকা ছাড়াও আফগানিস্তানের বিশ্বকাপ দলের বাকি ক্রিকেটারদের নিজ দেশেই প্রস্তুতি নেওয়ার কথা ছিল। চলমান অচলাবস্থায় সবাই এখন ব্যাট-প্যাড গুটিয়ে মাঠের বাইরে চলে গেছেন। কিন্তু তালেবান মুখপাত্রের কথায় নতুনকরে আশা দেখতে পারেন রশিদ খান, মোহাম্মদ নবীরা।
শাহীনের দাবি, আফগানিস্তানকে ক্রিকেটে এনেছেন তারাই। উর্দু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট দলের খেলা নিজস্ব গতিতেই চলবে। অতীতের মতো এখনও আমরা ক্রিকেটের উন্নতি সাধনে কাজ করব। আমরা ক্ষমতায় থাকার সময়ই আফগানিস্তানকে ক্রিকেটের সাথে পরিচয় করিয়েছি। ক্রিকেটাররা আমাদেরই থাকবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।’
শাহীন নিজেও একজন ক্রিকেটানুরাগী। পাকিস্তান-আফগানিস্তানের একটি ম্যাচের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘তালেবান সরকার ক্ষমতায় থাকাকালে মোল্লা আব্দুস সালাম জায়ীফকে সঙ্গে নিয়ে পাকিস্তানে খেলা দেখতে গিয়েছিলাম। আমরা আমাদের খেলোয়াড়দের লড়তে দেখে বেশ আনন্দিত ছিলাম। সে ম্যাচে পাকিস্তান অল্প ব্যবধানে জিতেছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)