ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের একজন বোলারকে অবিশ্বাস্য বিশ্বের সেরা আখ্যা দিলেন মার্শ
তার কাটের নিয়ে অজি ক্রিকেটার ড্যান ক্রিস্টিয়ান জানিয়েছিলেন রশিদ খানের লেগস্পিনের মত মনে হচ্ছে মুস্তাফিজের বল। অ্যাস্টন অ্যাগারও সমীহ করেছিলেন বাঁহাতি কাটারের। তবে সবশেষ তালিকায় যোগ দিয়েছেন এই সিরিজে অন্যতম সফল অলরাউন্ডার মিচেল মার্শ।
এক সাক্ষাতারে মার্শ জানিয়েছেন মুস্তাফিজ এখন যে সময়টা পার করছে তার মোকাবেলা করাটা অত্যন্ত কঠিন ব্যাটসম্যানদের জন্য। সেই সাথে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মুস্তাফিজকে সাধুবাদও জানিয়েছেন এই অজি অলরাউন্ডার।
মার্শের ভাষ্য, ‘’আমার কাছে মনে হচ্ছে কাঁধের ইনজুরির আগে সে যে রকম ফর্মে এছিল এখন সে তার ফর্ম ফিরে পেয়েছে। ক্যারিয়ারের সেরা সময়ে তার মুখোমুখি হওয়া অত্যন্ত কঠিন। তার বোলিং বৈচিত্রের এবং কয়েকটি ডেলিভারির জন্য সে অবিশ্বাস্য একজন বোলার। সে অসাধারণ বোলিং করেছে এবং আমরা তাকে একটি দুর্দান্ত সিরিজের জন্য সাধুবাদ জানাই।‘’
বাংলাদেশ সফরে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করেছিলো অজিরা। তবে টাইগার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করার পর আফসোস যেন রয়েই গেল মার্শের।
এই অজি অলরাউন্ডার আরও বলেন, এটা আমাদের জন্য একটি কঠিন সফর ছিল। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তারা আমাদের সকল শর্ত সম্পূর্ণ করেছে। আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভালো খেলেছি এবং আমি আশাবাদী ছিলাম অবশ্যই বাংলাদেশ সিরিজে আরো বেশি কিছু করতে পারতাম।”
টাইগারদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও এই কন্ডিশনে খেলে তাদের দলের ক্রিকেটাররা অনেক কিছুই শিখেছে বলেও মন্তব্য করেন মার্শ। ‘’আমার খেলা অন্য যেকোনো কন্ডিশনের থেকে এটি অনেক আলাদা ছিল। এখানে ইতিবাচক এটি যে যে, এই কন্ডিশনে আমাদের নতুন খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পেরেছে। ফলাফল বাদ দিলে এই সিরিজ থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)