ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
২৪ আগস্ট বাংলাদেশে আসতেছে নিউজিল্যান্ড, চূড়ান্ত সুচি জেনেনিন
টম ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশে আসবে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল। সূচি অনুযায়ী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। কেইন উইলিয়ামসনের দলের সঙ্গেও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার মতো ঠিক ‘ঝটিকা’ সফর হচ্ছে না নিউজিল্যান্ডের।
পাঁচটি টি-টোয়েন্টিও হবে দশ দিন সময় নিয়ে। প্রতিটি ম্যাচের মাঝেই রাখা হয়েছে বিরতি। অবশ্য এর আগে বিসিবি জানিয়েছিল, জৈবসুরক্ষা বলয়ে অস্ট্রেলিয়ার জন্য যে ব্যবস্থা, নিউজিল্যান্ডের জন্যও তেমনই ব্যবস্থা রাখা হবে।
সিরিজ শুরুর আগে ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ব্ল্যাকক্যাপরা। প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে বিকেএসপিকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ১ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বরের পঞ্চম টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ড সিরিজেরও সবকটি ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। অবশ্য ম্যাচ শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি। তবে সবকটি ম্যাচই হবে দিবারাত্রির। অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলো শুরু হচ্ছে সন্ধ্যা ৬টায়।
২০১৩ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। অবশ্য এ সময়ের মাঝে তিন দফা নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। সর্বশেষ এ বছরের শুরুতে সীমিত ওভারের সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। গত বছর এমন সময়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ আসার কথা ছিল নিউজিল্যান্ডের। তবে মহামারী পরিস্থিতিতে স্থগিত হয়ে যায় সে সফর। শেষ পর্যন্ত সে সিরিজ আর হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)