ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইসিসির যে সিদ্ধান্তে সন্তুষ্ট না বিসিবি
আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সেই তালিকা পাঠাতে হবে। আগের মতোই ১৫ জন খেলোয়াড় ও ৮ জন অফিসিয়ালের নাম চেয়েছে আয়োজকরা। কিন্তু মহামারীর সময়ে বাড়তি খেলোয়াড় রাখার সুবিধা দেয়নি আইসিসি। আইসিসি জানিয়েছে, ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে বাড়তি খেলোয়াড় রাখতে গেলে তার খরচ বহন করতে হবে বোর্ডগুলিকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনুস বলেন, “১৫ জন খেলোয়াড় অবশ্যই কম আমার মনে হয়। মহামারীর কারণে তাদের অন্য নিয়ম থাকা উচিৎ ছিল বাড়তি খেলোয়াড় নেওয়ার নিয়ম। বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটা করতে হচ্ছে। মহামারীর জন্য আরও ১-২ বছর দেখা উচিৎ এবং স্কোয়াড আরও বড় রাখা হলে ভালো হতো। তবে সুযোগ আছে, আপনি নিজের খরচে নিয়ে যেতে পারবেন।”
বিশ্বকাপের মূল পর্বে অর্থাৎ সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে পার করতে রাউন্ড ওয়ান বা বাছাই পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে টাইগাররা লড়বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে। এদিকে বিশ্বকাপ মিশন শুরুর আগে ওমানে অন্তত ৭ দিনের ক্যাম্প করতে চায় বাংলাদেশ।
বিশ্বকাপের আগে প্রস্তুতির সুযোগ করে দিতে ওমানে সাত দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। ওমানের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার আছে। প্রচণ্ড গরম বাংলাদেশের জন্য বড় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সাত দিনের ক্যাম্প নিশ্চিতভাবেই ক্রিকেটারদের জন্য বড় সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল