ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ডের একদল
এই প্রতিনিধি দল বা পর্যবেক্ষক দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোভিড প্রটোকল যাচাই করবে এবং প্রতিক্রিয়া জানাবে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)। তাদের প্রতিবেদন দেখে বাংলাদেশে দল পাঠাবে বোর্ড।
বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। বাংলাদেশে এখন পর্যন্ত ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় পরিচালনা করেছে বিসিবির মেডিকেল বিভাগ। যথারীতি নিউজিল্যান্ড সফরের কোভিড প্রটোকলও দেখভাল করছে বিভাগটি।
মেডিকেল বিভাগ জানিয়েছে, টম ল্যাথামরা বাংলাদেশ সফরে আসার এক সপ্তাহ আগে বাংলাদেশে আসবে কিউইদের প্রতিনিধি দল বা পর্যবেক্ষক দল। মেডিকেল বিভাগের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘১৭ আগস্ট বাংলাদেশে এসে প্রতিনিধি দল মিরপুরের হোম অব ক্রিকেট পর্যবেক্ষণ করবেন এবং বিসিবির কোভিড প্রটোকল সম্পর্কে অবহিত হবেন। প্রতিনিধি দলে থাকবেন দলটির স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা।’
নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত। বিদেশ সফরের ক্ষেত্রে তাই সতর্ক থাকে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এদিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি নাজুক হওয়ায় খানিক বাড়তি সতর্কতা ব্ল্যাকক্যাপসদের।
এর আগে বাংলাদেশ সফরের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবি অবশ্য কোভিড প্রটোকলের সব কঠোরতা মেনেই আয়োজন করে সিরিজ। দীর্ঘ ৪ বছর পর বাংলাদেশে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় অজিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)