ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাকিব ও মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা বললেন : আকরাম খান

২০২১ আগস্ট ১৫ ২১:৪৪:২৯

সাকিব ও মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা বললেন : আকরাম খান

এদিকে ইংল্যান্ড সিরিজ স্থগিত হয়ে যাওয়ার কারণে ওই সময়ে আর কোন দ্বিপাক্ষিক সিরিজ নেই টাইগারদের। তাই প্রশ্ন উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন কি বাংলাদেশি ক্রিকেটাররা? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর এবারের আসরে খেলেছেন বাংলাদেশের দুই জন ক্রিকেটার।

রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে যদি এই দুইজন যদি চান তাহলে আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান। তবে আইপিএলের খেলার ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আবেদন করেননি মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান।

আইপিএলের খেলার প্রসঙ্গে আকরাম বলেন, “ইংল্যান্ড সিরিজের হলে সাকিব ও মোস্তাফিজ খেলার সুযোগ পেত না। এখন যেহেতু সিরিজটি হচ্ছে না যদি তারা আবেদন করে আমরা অনাপত্তিপত্র দেব। মনে হচ্ছে না এতো দ্রুত সময়ে আন্তর্জাতিক কোনো সিরিজ আয়োজন করাও যাবে। ফলে তাদের অংশগ্রহণের সুযোগ আছে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ