ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিশ্বসেরা অলরাউন্ডার র্যাংকিং : ৮ জনের মধ্যে ৫ জনই ‘অখ্যাত’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ চার ম্যাচ ও ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ২০১৮ সালের মার্চে হারিয়েছিলেন সাকিব। এই সিরিজে মাঠে নামার আগে আফগানিস্তানের মোহাম্মদ নবির চেয়ে রেটিং পয়েন্টে বেশ পিছিয়ে ছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে নিজের নামের পাশে যোগ করেন ৩৪ পয়েন্ট। এখন সাকিব (২৮৬) এক পয়েন্ট এগিয়ে, নবির পয়েন্ট ২৮৫।
তবে র্যাংকিংয়ে সাকিব-নবীর পরের নামগুলো প্রায় অচেনা। র্যাংকিংয়ের তিনে রয়েছেন স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন। তার রেটিং পয়েন্ট ১৯৪। চারে রয়েছেন ওমানের খাওয়ার আলী। ১৫৩ রেটিং নিয়ে পাঁচে রয়েছে কেনিয়ার কলিন্স ওবুয়া। ছয়ে আছেন সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার রোহান মুস্তাফা। তার পয়েন্ট ১৫২।
এদের পর রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। আটে রয়েছেন আরেকজন অখ্যাত ক্রিকেটার। নাম গেরেথ ডিলানি। আইসিসির ওয়েবসাইটে এই আইরিশের ছবিটি পর্যন্ত নেই। নয়ে অবশ্য মিচেল মার্শ রয়েছেন। তারপরেই জিম্বাবুয়ের শন উইলিয়ামস। ১২তম স্থানে রয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা মোহাম্মদ হাফিজ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রয়েছেন ১৫তম স্থানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল