ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আইপিএল কলকাতা থেকে নতুন বার্তা এলো সাকিবের জন্য
চলতি বছরের আইপিএল আসরে নতুন করে পুরনো দলে নাম লেখিয়েছিলেন সাকিব আল হাসান। পাঞ্জাব কিংসের সাথে লড়াই চালিয়ে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স দলে নেয় যাকিবকে। এর আগে কলকাতার শিরোপাজয়ী দলেও ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফলে তার উপরই আস্থা রয়েছে নাইটদের।
এদিকে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে একাধিক সিরিজ খেলে ফেলেছেন সাকিব আল হাসান। সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। যার কারনে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন সাকিব।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজে পারফর্ম করে টি-২০ র্যাংকিংয়ে উত্থান ঘটেছে সাকিবের। যেখানে অলরাউন্ডার র্যাংকিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবীকে সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব। সেই সাথে বোলারদের র্যাংকিংয়েও উন্নতি ঘটেছে তার। সেরা টি-২০ বোলারদের তালিকায় সাকিবের বর্তমান অবস্থান ১২ নম্বরে।
একই দিনে সাকিবের জন্য সুখবর এসেছে আরও একটি। চলতি বছরই আইসিসির চালু হওয়া ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারটিও দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে নিজের দখলে নিয়েছেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে পারফর্ম করে দলকে জেতাতে ভূমিকা রাখায় সাকিবকে নির্বাচিত করা হয়েছে আইসিসির প্লেয়ার অব দ্যা মান্থ।
সাকিবের এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স। বুধবার (১১ জুলাই) কলকাতা তাদের সত্যায়িত ফেসবুক পেইজে সাকিবের একটি ছবি সংযুক্ত করে। যেখানে ক্যাপশনে লেখা হয়, ‘’বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির এক নম্বর টি-২০ অলরাউন্ডার। আইসিসির প্লেয়ার অব দ্যা মান্থ।‘’
সাকিবকে নিয়ে কলকাতার এমন ফেসবুক পোস্টের পর তাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। বাংলাদেশ এবং ভারত দুই দেশের ভক্তরাই প্রশংসা করেছেন সাকিবের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল