ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শুরুতেই সবচেয়ে বড় দু:সংবাদ পেলো ভারত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের শুরুতেই পয়েন্টের সিস্টেম বদলেছে। নয়া নিয়ম অনুযায়ী, কোনও টিম একটি টেস্ট জিতলে ১২ পয়েন্ট পাবে। ড্র করলে দু’দলই পাবে ৪ পয়েন্ট করে। আর ম্যাচ টাই হলে দুই দলের ঝুলিতে যাবে ৬ পয়েন্ট। ম্যাচ হারলে কোনও পয়েন্ট পাওয়া যাবে না। নটিংহ্যামে ভারত-ইংল্যান্ড (England) বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ড্র হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী এই ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে পাওয়ার কথা দুই দলেরই। কিন্তু ভারত এবং ইংল্যান্ড দু’দলই এই ম্যাচ থেকে পাবে মাত্র ২ পয়েন্ট করে।
কারণটা কী? আসলে নটিংহ্যাম টেস্টে দুই দলই নিয়মের তুলনায় কম ওভার রেটে বল করেছে। আসলে নটিংহ্যামে দুই দলই মূলত পেসারদের হাতিয়ার করে নেমেছিল। দুই দলের মধ্যেই একমাত্র স্বীকৃত স্পিনার হিসাবে খেলেছেন শুধু রবীন্দ্র জাদেজা। যিনি কিনা ২৫০.২ ওভারের মধ্যে মাত্র ১৬ ওভার বল করেছেন। যার ফলে দু’দলেরই ওভার রেট প্রত্যাশার তুলনায় অনেকটাই স্লো ছিল। শাস্তি হিসাবে ICC দু’দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ পয়েন্ট করে কেটে নিয়েছে। সেই সঙ্গে দুই দলের ক্রিকেটারদের ৪০ শতাংশ করে ম্যাচ ফিও কেটে নেওয়া হয়েছে।
এদিকে, দ্বিতীয় টেস্টের আগে দুই শিবিরে আরও একটি করে খারাপ খবর রয়েছে। চোটের জন্য দ্বিতীয় টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন শার্দূল ঠাকুর এবং স্টুয়ার্ট ব্রড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)