ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
টি-২০ র্যাংকিংয়ে চমকে দিলেন সাকিব,অবাক করলেন মুস্তাফিজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্টি ছিল ২৫২। তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। এই সিরিজে ব্যাটে-বলে দারুণ খেলে পেয়েছেন ৩৬ পয়েন্ট। এখন অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন সাকিব, পেছনে ফেললেন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে।
সাকিবের রেটিং এখন ২৮৬ এবং নবী পিছিয়ে আছেন কেবল ১ পয়েন্টে, তার পয়েন্ট ২৮৫। বোলার র্যাংকিংয়েও উন্নতি হয়েছেন সাকিবের। এই সিরিজ শুরুর আগে তিনি ছিলেন ১৯তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭টি উইকেট শিকার করে সাকিব উঠেছেন ১২তম স্থানে। এখন তার রেটিং পয়েন্ট ৬১০।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে দুর্দান্ত বোলিং করে সিরিজ জুড়ে আলোচনায় ছিলেন মুস্তাফিজ। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি পেয়েছেন। তার উন্নতি হয়েছে ২০ ধাপ। ৩০তম থেকে উঠে এসে মুস্তাফিজ এখন অবস্থান করছেন দশম স্থানে। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৯।
একটি ম্যাচ খেলেই বোলার র্যাংকিংয়ে ২৬ ধাপ উন্নতি ঘটিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। এতেই ৬৯তম স্থান থেকে উঠে এসেছেন ৪৩তম স্থানে। সাইফউদ্দিনের রেটিং পয়েন্ট ৪৭৯। র্যাংকিংয়ে সেরা ১০০-তে ঢুকেই নাসুম আহমেদ জায়গা করে নিয়েছেন ৬৬তম স্থানে, রেটিং পয়েন্ট ৪৪০।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। ৪০৭ পয়েন্ট নিয়ে শরিফুল ইসলামের জায়গা হয়েছে ৭৬তম স্থানে। ব্যাটিং র্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন নাঈম শেখ, ২৯তম স্থানে।
দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩তম স্থানে। সৌম্য সরকার, সাকিব আল হাসান ও লিটন দাস আছেন যথাক্রমে ৪৪তম, ৫৩তম ও ৫৬তম স্থানে। ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে যথাক্রমে ইংল্যান্ডের ডেভিড মালান ও বোলিং র্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল