ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সাকিবের জাতীয় দলে খেলার মেয়াদ জানালেন হাবিবুল বাশার
২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ১৯ বছর বয়সী তরুণ সাকিব। তখন কে ভেবেছিল বিশ্ব ক্রিকেটে এই ছেলেটিই একদিন রাজ করবে! দ্রুতই সাকিব নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করে নেন। জাতীয় দল পেরিয়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এখন তিনি চাহিদার তুঙ্গে। এখন যেকোনো দলের জন্যই সাকিব হলেন এক ভরসার নাম।
এই অলরাউন্ডারের নামের পাশে জুড়েছে কতশত রেকর্ড! কতবার দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে জিতিয়েছেন ম্যাচ! ১৫টি বছর আন্তর্জাতিক ক্রিকেটে এভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন সাকিব। এখন বাংলাদেশ দলে আসছে নতুন ক্রিকেটাররা, যাদের স্বপ্ন সাকিব আল হাসানের মতো হওয়া। তাই দলে তরুণ গড়ে তোলার সময়ে সাকিবকে পাশে চান বাশার।
বাশারবিডিক্রিকটাইমকে বলেন, ‘সাকিব কিন্তু সব সংস্করণেই দলের অন্যতম সেরা খেলোয়াড়। দলের সাফল্যের পেছনে এবং ভারসাম্য রাখার জন্য সাকিবের অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই যে ও অনেকদিন ফিট থাকবে এবং আরও চার থেকে পাঁচ বছর খেলতে পারবে।
কারণ আমরা যখন একটা নতুন দল তৈরি চেষ্টা করছি, তখন এই নতুন খেলোয়াড়দের সাথে সাকিবের মতো খেলোয়াড়দের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’ প্রসঙ্গত, সাকিব ৫৮টি টেস্ট, ২১৫টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণে ব্যাট হাতে সংগ্রহ যথাক্রমে ৩৯৩৩ রান, ৬৬০০ রান ও ১৭১৮ রান। বল হাতে শিকার করেছেন ২১৫টি, ২৭৭টি ও ১০২টি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল