ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতে না হতেই নিউজিল্যান্ড সিরিজ : ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
গতকাল (৯ আগস্ট) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে দেয়া একই বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয় পাকিস্তানের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ, বাংলাদেশ সিরিজ, ভারত সিরিজ ও আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য স্কোয়াড।
বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে যে সকল ক্রিকেটাররা রয়েছেন তাদের মধ্যে কেউই নেই তাদের বিশ্বকাপের দলে। তারুণ্যনির্ভর দল নিয়েই তাই বাংলাদেশ সফরে আসছে কিউইরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলের অধিনায়ক করা হয়েছে টম লাথামকে। বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি তাদের মাটিতে দুর্দান্ত পারফর্ম করা ফিন অ্যালান কিংবা উইল ইয়াংরা রয়েছেন দলে। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে কলিন ডি গ্রান্ডহোমের সাথে হেনরি নিকোলাসও রয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে।
অন্যদিকে তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে অধিনায়ক রাখা হয়েছে বিশ্বকাপের জন্য ঘোষিত দলে। যেখানে রয়েছে নিউজিল্যান্ডের অভিজ্ঞ সব ক্রিকেটারই।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলার জন্য কিউইরা ঢাকায় পা রাখবে আগামী ২৪ আগস্ট। এরপর কোয়ারেন্টাইন পর্ব শেষ করে একটি অনুশীলন ম্যাচেও মাঠে নামবে তারা।মূল পর্বের লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে কিউইরা মাঠে নামবে ১ সেপ্টেম্বর। এরপর একদিন ও দুইদিন করে বিরতি দিয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর।
এক নজরে দেখে নেয় যাক বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দল
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপ দল
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি, অ্যাডাম মিলনে (১৬তম সদস্য)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল