ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
একবুক কষ্ট নিয়ে বললেন মনে হয় ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছি
আসন্ন বাংলাদেশ ও পাকিস্তান সফরে না খেলার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন মুনরো। তাই উভয় সিরিজের দলে তাকে বিবেচনা করেনি নিউজিল্যান্ডের নির্বাচকরা। তাছাড়া এই দুই সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে কিউই ক্রিকেট বোর্ড।
যেখানে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া কোনো সদস্যকে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজেকে দলে বিবেচনা না করতে বলায় মুনরোকে বিশ্বকাপের দলেও রাখেনি দেশটির নির্বাচকরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘দলে জায়গা না পাওয়ায় আমি হতাশ। এটা আমার লক্ষ্য ছিল যা খুব করে চেয়েছিলাম। আমার মনে হচ্ছে, অনিচ্ছা স্বত্ত্বেও নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ আমি খেলে ফেলেছি।’
বিশ্বকাপের দলে যে মুনরোকে বিবেচনা করা হবে না এটা তাকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। কিন্তু বর্তমান নিউজিল্যান্ড দলে বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার থাকায় মুনরোর জায়গা হয়নি বলেও জানান তিনি।
মুনরোর না থাকা প্রসঙ্গে স্টিড বলেন, ‘গত ছয় মাসে আমাদের স্কোয়াডে থাকা ছেলেদেরা ভালো খেলেছে। আমরা জানি কলিন একজন ভালো খেলোয়াড় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দিতে পারিনি। আমি খুশি যে, সে অনুতপ্ত।’
তিনি আরো বলেন, ‘আপনি সবাইকে ১৫ সদস্যের দলে জায়গা দিতে পারবেন না, যখন আপনার কাছে যথেষ্ট পরমাণ বিশ্বমানের খেলোয়াড় থাকবে। আমি প্রায় এক সপ্তাহ আগে কলিনের সাথে কথা বলেছি এবং তাকে জানিয়ে দিয়েছি তাকে নিয়ে আমরা কি ভাবছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল