ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
তবে কি পাল্টে যাচ্ছে সালাহ-মেসিদের ম্যাচের সময়? জানুন একাদশ ও শেষ মুহূর্তের সব আপডেট
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে একটি ভুলই শেষ করে দিতে পারে সব স্বপ্ন। তাই আজ মিশরের বিপক্ষে শেষ ষোলোর লড়াইকে ঘিরে সতর্ক লিওনেল স্কালোনির দল।
ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা-মিশর ম্যাচের সময় পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত ফিফা বা আয়োজকদের পক্ষ থেকে ম্যাচের সূচি পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে নির্ধারিত সূচি অনুযায়ীই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে শুধু দুই দলের লড়াই নয়, ফুটবলপ্রেমীদের চোখ থাকবে দুই সুপারস্টার লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর দিকেও। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই তারকা। ক্লাব ফুটবলে একাধিকবার একে অপরের বিপক্ষে খেললেও জাতীয় দলের জার্সিতে এটিই তাদের প্রথম দ্বৈরথ।
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার এটিই হবে বিশ্বকাপের প্রথম সাক্ষাৎ। দুই দল এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচটিকে সামনে রেখে একাদশেও পরিবর্তনের আভাস মিলেছে। কেপ ভার্দের বিপক্ষে খেলা ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজকে বেঞ্চে রাখা হতে পারে। তাদের জায়গায় নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস এবং হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিওরিও ওলে।
সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই নিজের একাদশ ঠিক করেছেন। তবে ম্যাচের আগে সেটি প্রকাশ করতে চাননি।
স্কালোনি বলেন, "আমার একাদশ প্রস্তুত। তবে এখনও খেলোয়াড়দের জানাইনি। তাই এখনই প্রকাশ করছি না। তবে আপনারা যে সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছেন, সেটা খুব একটা ভুল নয়।"
বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই। তাই অভিজ্ঞতা ও ফর্মে এগিয়ে থাকলেও মিশরের বিপক্ষে কোনো ঝুঁকি নিতে চাইবে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ থেকে নতুন দামে যে দামে বিক্রি হচ্ছে পেট্রোল
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী : বিশ্বকাপের ফাইনালে খেলবে যে ২ দল
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের ফলাফল ঘোষণা
- মোবাইলেআর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরিদেখুন এখানে (LIVE)
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে ম্যাচের ফলাফল ঘোষণা
- এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য, জানুন
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের মাঝপথেই আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে যে দল
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ব্রাজিল না নরওয়ে—কারা জিতবে? ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল
- ব্রাজিল নাকি আর্জেন্টিনা— বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছিল কোন দেশ, জানুন
- জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের জন্য জরুরি বার্তা
- কিছুক্ষন পরেই আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে এখানে (LIVE)